প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৬:০৫ পিএম আপডেট: ১০.০৮.২০২৫ ৬:১৩ PM

ডা. তাসনুভা তুন্না
ঢাকায় কানাডিয়ান প্রতিষ্ঠান অটিজম সাকসেস একাডেমি কর্তৃক আয়োজিত হল অটিজম ডায়েট এবং ব্রেইন ডেভেলপমেন্ট শীর্ষক ওয়ার্কশপ।
গতকাল শনিবার (৯ আগস্ট) অটিজম সাকসেস একাডেমি ‘ডিনার উইথ ডক্টর’ নামে একটি ওয়ার্কশপ সম্পন্ন হয়েছে। ওয়ার্কশপটি আয়োজন করেছেন কানাডার অটিজম সাকসেস একাডেমি।
ওয়ার্কশপে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অটিজম আক্রান্ত শিশু এবং তাদের অভিভাবকরা অংশগ্রহণ করেন।
বাংলাদেশে অটিজম সচেতনতা ও প্যারেন্ট সাপোর্ট কার্যক্রম বাড়ানোর উদ্দেশ্যে আয়োজিত ওয়ার্কশপে আলোচনা করেন কোম্পানির ফাউন্ডার, অটিজম ডাইট এবং ব্রেইন ডেভেলপমেন্ট স্পেশালিস্ট ডা. তাসনুভা তুন্না।
তিনি বলেন, “অটিজম আক্রান্ত শিশুর চাহিদা অনুযায়ী প্যারেন্টিং করতে হবে এবং সময়মতো চিকিৎসা শুরু করতে হবে। সময়মতো শিশুর ট্রমা সার্কেলটা বুঝতে পারলে তার ট্রিটমেন্ট করাটা সহজ হবে।”
ওয়ার্কশপে অটিজম বাচ্চাদের ডায়েট, সাপ্লিমেন্ট, ব্রেইন ডেভেলপমেন্ট নিয়ে ব্যাপক আলোচনা করা হয় এবং অভিভাবকদের অটিজম রিকোভারির বিষয়ে হাতে কলমে শেখানো হয়।
আলোচনার মূল বিষয়বস্তু ছিল অটিজম বাচ্চাদের কিভাবে সাইন্টিফিক, ন্যাচারাল উপায়ে এবং এক্সপার্ট গাইডলাইন ফলো করে উন্নতি করা সম্ভব এবং সকল বাচ্চাদের মতই সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারে।
স্বদেশ প্রতিদিন/এমএএম/শিহাব