বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
মেঘনায় মামলার ১১ দিনেও গ্রেপ্তার হয়নি আসামি
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৩:৩৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুমিল্লার মেঘনা উপজেলায় রাজনৈতিক বিরোধের জেরে হামলার ঘটনায় মামলা হলেও ১১ দিন পেরিয়ে গেছে, এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি মেঘনা থানা পুলিশ। 

গতকাল শনিবার (৯ আগস্ট) ক্ষুব্ধ স্থানীয়রা বিকেলে দড়ি মির্জানগর এলাকায় বিক্ষোভ মিছিল বের করে হামলাকারীদের ফাঁসির দাবি জানিয়েছেন।

স্থানীয় ও এজাহার সূত্রে জানা যায়, ভাওরখোলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাকির হোসেন ও গোবিন্দপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ২৭ জুলাই বিকেলে চায়ের দোকান থেকে বাড়ি ফেরার পথে জাকির গ্রুপের কয়েকজন রামদা, চাইনিজ কুড়াল, চাপাতি, কিরিচ ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন হামিদ, মোশাররফ, শরীফ ও সাইদুলকে। এর মধ্যে হামিদ ও শরীফের অবস্থা গুরুতর। হামিদের বাম চোখে রামদার কোপে অঙ্গহানির শঙ্কা তৈরি হয়েছে, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। শরীফের হাতেও চাইনিজ কুড়ালের আঘাতে মারাত্মক জখম হয়েছে। 

ঘটনার তিন দিন পর ৩০ জুলাই হামিদের স্ত্রী সামছুন্নাহার বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১০-১২ জনকে আসামি করে মেঘনা থানায় মামলা করেন। তবে ১১ দিন পেরিয়ে গেলেও কেউ গ্রেপ্তার হয়নি। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, ‘‘উভয় পক্ষের পক্ষে পৃথক দুটি মামলা তদন্তাধীন রয়েছে।’’


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  মেঘনা   মামলা   আসামি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close