বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      
আশুগঞ্জ সার কারখানার শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ
আশুগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৩:৪২ পিএম আপডেট: ১০.০৮.২০২৫ ৩:৪৫ PM

‘এক কর্পোরেশন এক স্কেল’ বাস্তবায়ন ও কারখানায় নিরবিচ্ছিন্ন গ্যাস সংযোগের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের শ্রমিক-কর্মচারীরাদের বিক্ষোভ সমাবেশ করেছেন।

রোববার (১০ আগস্ট) সকালে কারখানার গেইটের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে এএফসিসিএল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি বজলুর রশিদের সভাপতিত্বে সমাবেশের বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু কাউসার, সিনিয়র সহ সভাপতি  আক্তার হোসেন ও সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ।

এ সময় বক্তারা বলেন, ‘বাংলাদেশ কেমিক্যাল এন্ড ইন্ড্রাস্ট্রিজ কর্পোরেশনের অধীনে আশুগঞ্জ ফার্টিলাইজার এন্ড কেমিক্যাল কোম্পানি দেশের অন্যতম বৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান। যা দেশের অর্থনীতিতে বিশাল অবদান রেখেছে। অথচ বছরের বেশিরভাগ সময় কারখানাটিতে গ্যাস সরবরাহ বন্ধ রাখায় প্রতিষ্ঠানটির উৎপাদন একদিকে যেমন ব্যাহত হচ্ছে তেমনি ইউরিয়া সারের চাহিদা মেটাতে আমদানি নির্ভরতা বাড়াতে হচ্ছে।’

বক্তারা আরও জানান, বিগত ফ্যাসিস্ট সরকার এই কারখানার গ্যাস সংযোগ বন্ধ রেখে বিদেশ থেকে উচ্চমূল্যে সার আমদানি করেছে। এখন সার কারখানাটি ধ্বংসের পথে। এই কারখানারটি সঙ্গে মিসরে দুইটি সারকারখানা তৈরি করা হয়েছিল। তারা ১৬০০ মেট্রিক টন থেকে উৎপাদন বাড়িয়ে ২২০০ মেট্রিক টনে নিয়ে গেছে। অথচ শুধু গ্যাস সংযোগের অভাবে সারকারখানাটি বন্ধ রয়েছে।


বক্তারা আরও বলেন, একই প্রতিষ্ঠানের শ্রমিকরা দুই ধরনের বেতন স্কেল পাবে তা কখনো গ্রহণযোগ্য নয়। কারখানার অপারেটর ও টেকনিশিয়ানরা এখনো মজুরি স্কেলে বেতন পাচ্ছে।

অথচ অন্যান্য শ্রমিকদের পে-কমিশনের আওতায় বেতন হচ্ছে, যা চরম বৈষম্য। এ সময় বক্তারা পে-কমিশন ভুক্ত শ্রমিকদের ন্যায় জাতীয় মজুরি কমিশনভূক্তদের ১৫ শতাংশ বিশেষ প্রণোদনা দ্রুত কার্যকরের দাবি জানান। সে সঙ্গে দ্রুত কারখানায় গ্যাস সংযোগ চালু করে সার উৎপাদন শুরু করার দাবি জানান। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। পরে একটি বিক্ষোভ মিছিল সারকারখানা চত্বরে প্রদক্ষিণ করে ব্যবস্থাপনা পরিচালক বরাবর স্মারক লিপি প্রদান করে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বিক্ষোভ সমাবেশ   আশুগঞ্জ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close