বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নিখোঁজের ২ দিন পর নিজ অফিস থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ২:১৯ পিএম

নিখোঁজের ২ দিন পর নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে আব্দুর রহিম ভান্ডারী (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পল্লী বিদ্যুৎ সমিতি সংলগ্ন একটি অফিস থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।  

নিহত আব্দুর রহিম ভান্ডারী উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের এমদাদ আলী মহুরী বাড়ির মৃত তোফায়েল আহমদের ছেলে। তিনি পেশায় পল্লী বিদ্যুতের কন্ট্রাক্টর ছিলেন।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, রহিম ভান্ডারী গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন। শনিবার বিকেল ৩ টার দিকে চৌমুহনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পল্লী বিদ্যুৎ সমিতি সংলগ্ন তার ব্যক্তিগত অফিসের পাশের একজন দোকানদার ওই অফিস থেকে ভারী কিছু পড়ার আওয়াজ শুনতে পান।

তাৎক্ষণিক তিনি অফিসের স্যাটার খুলে দেখেন গলায় গামছা পেঁচানো রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন রহিম ভান্ডারী। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ, পিবিআই ও র‍্যাব সদস্যরা। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করবে। তাদের ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হবে।    

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন দেওয়ান স্বদেশ প্রতিদিনকে বলেন, ‘প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  দৃদ্ধের মরদেহ     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close