প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ১০:৪৯ AM

ফাইল ছবি
হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার সারাদেশের উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নিজ নিজ এলাকার তালিকা প্রকাশ করা হয়। এতে কারও তথ্যের ভুল থাকলে আগামী ১২ দিনের মধ্যে সংশোধনের সুযোগ থাকছে।
ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানান, এবারের হালনাগাদে প্রায় ৪৪ লাখ নতুন ভোটার যুক্ত হয়েছেন। তাদের তথ্য খসড়া সম্পূরক তালিকায় প্রকাশ করা হয়েছে।
খসড়া তালিকা প্রকাশের পর যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্তি, মৃত্যুজনিত বা অযোগ্য ব্যক্তির নাম কর্তন, ভোটার স্থানান্তর এবং অন্যান্য সংশোধনের জন্য ২১ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। এর জন্য নির্ধারিত ফরম-২, ফরম-১২, ফরম-১৩ ও ফরম-১৪ ব্যবহার করতে হবে।
আবেদনসমূহ ২৪ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসার নিষ্পত্তি করবেন। সব প্রক্রিয়া শেষ করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩১ আগস্ট।
বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। যাদের বয়স ৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর পূর্ণ হবে, তারাও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় যুক্ত হবেন।
স্বদেশ প্রতিদিন/এনআর