বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দেশ চালানো আর অ্যাডভেঞ্চার এক নয় : মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৯:০৮ পিএম

যে দল এখনও ফোটেনি, এখনও তারা রাজনৈতিক দলের অবয়ব নিতে পারেনি তারা সব কিছু অ্যাডভেঞ্চার মনে করে। কিন্তু দেশ চালানো আর অ্যাডভেঞ্চার এক নয়- এমনটি বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শনিবার (৯ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন-জাসাস ঢাকা দক্ষিণ মহানগর আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি।

এসময় পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘কিছু দল পিআর পদ্ধতির কথা বলে নির্বাচন হতে দেবে না বলছে, এটা তো এতো বছর বলেননি। এখন তাহলে এ ট্যাবলেট কে খাওয়ালো। নতুন প্রজন্ম ভোট দিতে জানেই না, এরমধ্যে নিয়ে আসছেন পিআর পদ্ধতি। এ পদ্ধতি দিয়ে দেশে অচলাবস্থা তৈরি করতে চান। জনগণ এটা মেনে নেবে না।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ ১৭ থেকে ১৮ বছর ধরে যে শাসন-শোষণ ও গুম-খুন করেছে তাদের ইতিহাস ১ হাজার ৭০০ বছরেও ভুলতে পারবে না দেশের মানুষ।’

আওয়ামী লীগের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, ‘ভারতে বসে দেশটির প্ররোচণায় ও পৃষ্ঠপোষকতায় ষড়যন্ত্র করা হচ্ছে দেশের বিরুদ্ধে ও নির্বাচন বানচালে। আর আরও কিছু দল আছে যারা চায় না নির্বাচন হোক। কারণ তাদের মধ্যে একটা ধারনা জন্মেছে যে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে।’

তিনি আরও উল্লেখ করেন, ‘কিছু দল কোনো না কোনো ছুতা বের করে, এটা না হলে ওটা হতে পারবে না। এটা না সেটা হতে পারবে না। ১৭ থেকে ১৮ বছর ধরে আন্দোলন করে এসব কথা শুনতে ভালোবাসে না জনগণ। তারা চায় নির্বাচিত সরকার।’

স্বদেশ প্রতিদিন/এমএম



আরও সংবাদ   বিষয়:  মির্জা আব্বাস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close