মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
মাদকের টাকার জন্য কোলের সন্তানকে বিক্রি, বাবা আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৮:৪২ পিএম

নেশার টাকা জোগাতে তিন মাসের কন্যা শিশুকে বিক্রির অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এমন ঘটনা ঘটেছে চট্টগ্রামের লোহাগাড়ায়।

শুক্রবার (৮ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার আধুনগর মছদিয়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। বিক্রির ঘটনায় কন্যা শিশুটির বাবা মিরাজ হোসেনকে (২৫) আটক করা হয়। পরে শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বছর আগে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি বদ্দানঝিরির আছারতলি এলাকার আসমাউল হোসনার সঙ্গে মিরাজ উদ্দীনের বিয়ে হয়। তাদের সংসারে একমাত্র সন্তান জান্নাতুল মাওয়া মিমহা। স্থানীয়দের অভিযোগ, মাদক সেবনের অভ্যাস পূরণের জন্যই মিরাজ নিজের সন্তানকে বিক্রি করে দেন।

শিশুর মা আসমাউল হোসনা বলেন, ‘স্বামী নিয়মিত মাদক সেবন করতেন এবং প্রতিবাদ করলে শারীরিকভাবে নির্যাতন করতেন। একপর্যায়ে মাদকের টাকার জন্য সন্তানকে বিক্রি করে দেয়। স্থানীয়দের কাছে খবর পেয়ে আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ।’

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘শিশুটি বিক্রির খবর পাওয়ার পরপরই অভিযান চালিয়ে উদ্ধার করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত বাবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  মাদক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close