শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কুড়িগ্রামের রৌমারীতে সেতুর অভাবে চরম দুর্ভোগে অর্ধলক্ষাধিক মানুষ
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৮:১১ পিএম

কুড়িগ্রামের সীমান্তবর্তী রৌমারী উপজেলায় একটি সেতুর অভাবে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে তিনটি ইউনিয়নের প্রায় ৩০টি গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ। বছরের পর বছর ধরে যোগাযোগ ব্যবস্থা উন্নত না হওয়ায় গ্রামীণ জনপদের মানুষের যাতায়াতে যেমন ভোগান্তি বাড়ছে, তেমনি কৃষিপণ্যেও ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নানা সুযোগ-সুবিধা থেকেও পিছিয়ে পড়ছে এলাকাটি।

সবচেয়ে বেশি ভোগান্তি হচ্ছে সাহেবের আলগা, চরশৌলমারী ও দাঁতভাঙ্গা ইউনিয়নের শান্তিরচর, খরানির চর, কাজাইকাটা, গাছবাড়ি, চর কাজাইকাটা, ফুলকারচর, নামাজের চর, সোনাপুর, গেন্দার আলগা, ডিগ্রীরচর, বাংলা বাজার, চর ইটালুকান্দা, লাউবাড়ি, জাহাজের আলগা, দই খাওয়ার চর, হবিগঞ্জসহ প্রায় ৩০টি গ্রামের মানুষের।

স্থানীয়রা জানান, হলহলিয়া নদীর ওপর একটি সেতু না থাকায় প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পার হয়ে চলাচল করতে হয়। বর্ষা মৌসুমে কর্দমাক্ত রাস্তা ও নদী পারাপার হওয়ায় গর্ভবতী নারী, শিশু, অসুস্থ রোগী ও শিক্ষার্থীদের চলাচল হয়ে উঠে দুর্বিষহ।

স্থানীয় বাসিন্দা সোহেল রানা, মর্জিনা বেগম, মজিবর রহমান ও সমশের আলী জানান, জনপ্রতিনিধিরা শুধু ভোটের সময় প্রতিশ্রুতি দেন, কিন্তু নির্বাচনের পর আর দেখা মেলে না। আমরা নিজেরাই জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো বানিয়ে চলাচল করছি।

যোগাযোগব্যবস্থা উন্নত না হওয়ায় এখানকার কৃষকেরা তাদের উৎপাদিত পণ্যের সঠিক দাম পাচ্ছেন না। পাশাপাশি বাল্যবিবাহ, ছিটকে পড়া শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি এবং নানা অপরাধ প্রবণতার আশঙ্কাও বাড়ছে।

রৌমারী উপজেলা প্রকৌশলী মুনছুরুল হক বলেন, ‘দাঁতভাঙ্গা ও চরশৌলমারী ইউনিয়নে ৩ হাজার ৬৩০ মিটার রাস্তা এবং কাজাইকাটা হলহলিয়া নদীর ওপর একটি ২১০ মিটার দীর্ঘ সেতুর জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে দ্রুত কাজ শুরু হবে।’

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেতুর জন্য জেলায় প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই চলতি অর্থবছরে সেতুর নির্মাণকাজ শুরু হবে।

স্থানীয়দের দাবি, দ্রুত সেতু ও রাস্তা নির্মাণ হলে জেলা শহরের সঙ্গে রৌমারীর যাতায়াত সময় দুই থেকে আড়াই ঘণ্টায় কমে আসবে। এতে সময় ও খরচ কমবে, অর্থনৈতিক গতি আসবে এবং এলাকার সার্বিক উন্নয়ন হবে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  রৌমারী   সেতু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close