প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৮:০১ পিএম

নোয়াখালীর সেনবাগে মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ফাদার'স এইড জুনিয়র ইসলামিক স্কলার্স ট্যালেন্ট চার্চ–২০২৪ বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) সেনবাগ উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, সৈয়দ হারুন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন সৈয়দ হারুন এমজেএফ।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মোকরা দরবার শরীফের পীর মাওলানা শাহ মুহাম্মদ নেছার উদ্দিন ওয়ালিউল্লাহি, যিনি অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেনবাগ উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি ও বৃত্তি পরীক্ষার কো-অর্ডিনেটর অধ্যক্ষ আমিরুজ্জামান এবং সঞ্চালনায় ছিলেন উদ্যোগক্তা মো. মহিন উদ্দিন। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন এনায়েতপুর রহমতিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও ট্যালেন্ট চার্চের চীফ কো-অর্ডিনেটর মাওলানা হাফেজ ছায়েদুল হক।
বিশেষ অতিথি ছিলেন- মাওলানা মুফতি গোলাম আযম (অধ্যক্ষ, কানকিরহাট ফাজিল মাদ্রাসা), মাওলানা জাকির হোসেন (ভারপ্রাপ্ত অধ্যক্ষ, সেনবাগ সিনিয়র ফাজিল মাদ্রাসা), আবদুস সাত্তার বিএসসি (সাবেক প্রধান শিক্ষক, ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়), সাংবাদিক সাখাওয়াত উল্যাহ (সভাপতি, সেনবাগ প্রেসক্লাব), সাংবাদিক আলাউদ্দিন আলো (সাধারণ সম্পাদক, উপজেলা প্রেসক্লাব)। অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, সাংবাদিক, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
অনুষ্ঠানে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ১০ জন শিক্ষার্থীকে ট্যালেন্টপুলে পুরস্কৃত করা হয়। তাদের মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট, নগদ অর্থ, বই ও খাতা বিতরণ করা হয়। এছাড়া সাধারণ গ্রেডে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝেও সার্টিফিকেট ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উল্লেখ্য, প্রথমবারের মতো আয়োজিত এ বৃত্তি পরীক্ষায় প্রায় ১ হাজার ৪০০ জন মাদ্রাসা শিক্ষার্থী অংশগ্রহণ করে। সেখান থেকে ১৪০ জনকে বৃত্তি প্রদান করা হয় এবং তাদের মধ্য থেকে পুনরায় পরীক্ষার মাধ্যমে সেরা ১০ জন ট্যালেন্ট স্কলার নির্বাচিত করা হয়।
স্বদেশ প্রতিদিন/এমএম