বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হাতিয়ার নৌপথে ফেরি চালুর দাবিতে ঢাকায় মানববন্ধন
সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৫:৪১ পিএম
সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে হাতিয়া সম্মিলিত সামাজিক সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি হয়

সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে হাতিয়া সম্মিলিত সামাজিক সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি হয়

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে মূল ভূখণ্ডের নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতে স্থায়ী ফেরি সার্ভিস চালুর দাবিতে ঢাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৯ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে হাতিয়া সম্মিলিত সামাজিক সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি হয়। এতে দেশের বিভিন্ন স্থানে অবস্থানরত হাতিয়ার প্রায় পাঁচ-শতাধিক প্রবাসী ও শিক্ষার্থী অংশনেন।

বক্তারা বলেন, “হাতিয়ার একমাত্র ভরসা নৌপথ, যা দিয়ে প্রতিদিন হাজারো যাত্রী ও বিপুল পরিমাণ পণ্য পরিবহণ হয়। কিন্তু ফেরি সার্ভিস না থাকায় স্থানীয়রা ঝুঁকিপূর্ণ ট্রলার ও স্পিডবোটে চলাচল করতে বাধ্য হচ্ছেন। এতে নিয়মিত দুর্ঘটনা ঘটছে, প্রাণহানির ঘটনাও কম নয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌযান চলাচল বন্ধ হলে দ্বীপবাসী পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে।”

তারা অভিযোগ করেন, নৌপথে যাত্রী হয়রানি, জিম্মি করে ভাড়া আদায় এবং অমানবিক আচরণ নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। এতে জরুরি রোগী, শিক্ষার্থী, কর্মজীবী ও ব্যবসায়ীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বক্তারা সরকারের প্রতি দ্রুত হাতিয়া–নোয়াখালী নৌরুটে ফেরি সার্ভিস চালুর আহ্বান জানান এবং বিলম্ব হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী ৬ আসনের প্রার্থী আবদুল হান্নান মাসউদ বলেন, “হাতিয়ার যাতায়াত ব্যবস্থা যেন গাজার মতো, যেখানে জীবনের কোনো নিশ্চয়তা নেই। জরুরি রোগী কিংবা গর্ভবতী মা নদী পার হতে গিয়ে সন্তান হারাচ্ছেন, এমনকি প্রাণও দিচ্ছেন।”

সংগঠনের সমন্বয়ক ডা. মো. জোবায়ের বলেন, “হাতিয়ার জীবনমান, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে নিরাপদ নৌপথ অপরিহার্য। এই ক্ষেত্রে ফেরির বিকল্প নেই।” অপর সমন্বয়ক মো. আয়াত হোসেন জুয়েল জানান, “ফেরি চালু হওয়া মানে প্রায় ১০ লক্ষ মানুষের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করা, যা সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার।”

সমন্বয়ক ইসমাইল হোসাইন তাফসির ও মোহাম্মদ আলী হুঁশিয়ারি দিয়ে বলেন, “ফেরি সার্ভিস বাস্তবায়ন না হলে শিগগিরই আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।”

মানববন্ধনে সভাপতিত্ব করেন অধ্যাপক নঈম শামীম খান। উপস্থিত ছিলেন বিএনপির নেতা সাবেক ভিপি আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ, নোয়াখালী-৬ আসনের জামায়াত প্রার্থী অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক চৌধুরী, ঢাকাস্থ হাতিয়া দ্বীপ সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন যতন, উপজেলা যুবদলের সদস্য সচিব ফাহিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ আরেফিন আলী, সদস্য সচিব রিয়াজ মাহমুদ, হাতিয়ার কথা পত্রিকার সম্পাদক মো. কেফায়েত, মো. রিদয়, মো. হিমেলসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  হাতিয়া   নৌপথ   ফেরি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close