বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাংবাদিক তুহিন হত‍্যার বিচার দাবিতে চন্দনাইশে সাংবাদিকদের মানববন্ধন
মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৫:২৩ পিএম
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে তিন ঘণ্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে তিন ঘণ্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টারকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা এবং বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধিকে হত্যা চেষ্টার প্রতিবাদ ও সন্ত্রাসীদের বিচার নিশ্চিতকরণসহ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে চট্টগ্রামের চন্দনাইশে কর্মরত সাংবাদিকদের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৯ আগস্ট) সকালে উপজেলার গাছবাড়ীয়া কলেজ গেইট চত্বরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে তিন ঘণ্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এদিন দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ড এবং বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেনকে হত্যার উদ্দেশ্যে হামলায় জড়িত সকল দোষীদের দ্রুত গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে কঠোর আন্দোলনের হুমকি দেন মানববন্ধনে অংশগ্রহণকারী সাংবাদিকরা।

প্রবীণ সাংবাদিক মাষ্টার নুরুল আলমের সভাপতিত্বে জাবের বিন রহমান আরজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক যথাক্রমে মাওলানা মোজাহেরুল কাদের, আবিদুর রহমান বাবুল, আবু তোরাব চৌধুরী, এসএম মহিউদ্দিন, মোহাম্মদ কমরুদ্দিন, জাহেদুল ইসলাম, সৈয়দ শিবলী সাদেক কফিল, মোহাম্মদ এরশাদ, এসএম রাশেদ, শাহাদাত হোসেন, খালেদ রায়হান, এমএ হামিদ, সৈকত দাশ ইমন, আমিনুল ইসলাম রুবেল, নুরুল আলম, জাহাঙ্গীর আলম চৌধুরী, কামরুল ইসলাম মোস্তফা, এসএম ওমর ফারুক, শহিদুল ইসলাম, আমিন উল্লাহ্ টিপু, ফয়সাল চৌধুরী, হেলাল উদ্দিন নিরব, নজরুল ইসলাম, আরফাত হোসেন, জিয়াউদ্দিন, রনি দেব, সাদেক, তারেক, নয়ন দাশ, ইয়াছিনুল ইসলাম হৃদয় প্রমুখ।

বক্তারা বলেন, “একটি স্বাধীন দেশে সাংবাদিক তুহিনকে এরকম নির্মমভাবে হত্যা করা অসহনীয় এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সকল অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

তারা আরো বলেন, “সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের উচিত যথাযথ পদক্ষেপ নেয়া। অন্যথায় দেশের সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:   সাংবাদিক   হত‍্যা   বিচার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close