প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৪:৩০ পিএম

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্ত এলাকায় বিজিবির অভিযান চালিয়ে প্রায় ৯ কেজি ভারতীয় দানাদার রুপা আটক করেছে।
আজ (৯ আগস্ট) দুপুরে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. হায়দার আলী এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা উপজেলার ঈশাড়ার মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ভোর সাড়ে ৫টার দিকে দুই সন্দেহভাজন মোটরসাইকেলযোগে সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবি তাদের থামার নির্দেশ দিলে তারা পালিয়ে যায়। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে মোটরসাইকেলের মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৮ কেজি ৯০০ গ্রাম দানাদার রুপা জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ২২ লাখ টাকা।
নায়েব সুবেদার মো. আব্দুস সাত্তার বাদী হয়ে দামুড়হুদা থানায় সাধারণ ডায়েরি করেছেন এবং জব্দকৃত রুপাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ