বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      
শুধু পর্দায় নয়, বাস্তবেও প্রেম করছেন ‘সাইয়ারা’ জুটি!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৪:৩৪ পিএম

বক্স অফিসে সাফল্যের পর তারকা জুটির সম্পর্কের রূপান্তর শোবিজে নতুন কিছু নয়। সিনেমা হিট হলেই জুটিদের নিয়ে প্রেমের গুঞ্জন ওঠে—যেমনটি দেখা গেছে ঐশ্বরিয়া-অভিষেক, রণবীর-দীপিকা কিংবা সিদ্ধার্থ-কিয়ারা’র ক্ষেত্রে। কখন যে পর্দার রোমান্স বাস্তবে রূপ নেয়, তা বলা মুশকিল।

এবার আলোচনার কেন্দ্রে ‘সাইয়ারা’ জুটি। তাদের প্রেম বাস্তবেও জমে উঠেছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও এ ব্যাপারে জল্পনাকে আরো উস্কে দিয়েছে।

ভিডিওতে দেখা যায়, নায়ক আহান পাণ্ডের মায়ের সঙ্গে শপিং মলের এক বুটিকে ‘সাইয়ারা’ ছবির নায়িকা অনীত পাড্ডা উপস্থিত ছিলেন। সেখানে আহানও ছিলেন। বুটিক থেকে বের হওয়ার সময় আহান অনীতের হাত ধরতে গেলে অনীত লজ্জায় হাত সরিয়ে নিয়ে নায়কের মায়ের পাশে হাঁটতে শুরু করেন। এই ‘লাজুক’ মুহূর্ত ক্যামেরায় বন্দি হয় এবং নেটিজেনদের নজর কাড়ে।

বলিপাড়ায় গুঞ্জন, ‘সাইয়ারা’ জুটি এখন বাস্তব জীবনেও একে অপরের প্রতি মুগ্ধ এবং তাদের সম্পর্ক ধীরে ধীরে গভীর হচ্ছে।

‘সাইয়ারা’ মুক্তির পর থেকেই দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছে। ছবির গান থেকে শুরু করে অভিনয় পর্যন্ত দর্শকদের মন জয় করেছে। নবাগত আহান পাণ্ডের প্রথম সিনেমাতেই তার অভিনয় দক্ষতা সমাদৃত হয়েছে। অনীতের পারফর্মেন্সও প্রশংসিত হয়েছে। এমনকি ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানও ছবির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

ছবিটি ভারতীয় সিনেমা জগতে একটি নতুন অধ্যায় সৃষ্টি করেছে। বক্স অফিসে সম্প্রতি ‘সাইয়ারা’ ৫০০ কোটি টাকার গণ্ডি পার করেছে। এখন সেটি চলতি বছর ৬০১ কোটি ব্যবসা করা ‘ছাবা’র রেকর্ড ছাড়িয়ে শীর্ষে উঠতে পারবে কিনা, সেটাই দেখার বিষয়।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  সাইয়ারা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close