শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মসজিদ কমিটির স্বৈরাচারী বন্ধে নীতিমালা প্রস্তুত : ধর্ম উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৪:২৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মসজিদ কমিটির স্বৈরাচারী বন্ধে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রস্তুত করা হয়েছে।

আজ শনিবার (৯ আগস্ট) রাজধানীর বি এম এ মিলনায়তনে আয়োজিত শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের ‘জাতীয় কনফারেন্সে’ অংশ নিয়ে এ কথা বলেন তিনি। এদিন সংগঠনের নেতৃবৃন্দ উপদেষ্টার কাছে তাদের বেতন-ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবি তুলে ধরেন।

তিনি জানান, মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা শিগগিরই চূড়ান্ত করে সংশ্লিষ্ট সবার সঙ্গে বসে গেজেট প্রকাশ করা হবে।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘‘মসজিদ কমিটির কিছু সংখ্যক কর্তৃত্ববাদী কমিটির সদস্যরা ইমামদের তুচ্ছতাচ্ছিল্য করেন। কিছু জিনিস আছে এগুলো অন্তর্বর্তীকালীন সরকার করে যাবে। আর দীর্ঘমেয়াদের বিষয়গুলো নির্বাচিত সরকারের জন্য রেখে যাব। এই দেশে ৫৪ বছরের ইতিহাসে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন তারা কিছু না কিছু কাজ করার চেষ্টা করেছেন। আমাদের স্বপ্ন একটা কল্যাণ রাষ্ট্রে মানুষের অধিকার থাকবে, গণতন্ত্র, মানব সম্পদের উন্নয়ন, জবাবদিহিতা থাকবে, স্বচ্ছতা থাকবে এবং জনগণের মৌলিক অধিকারগুলো তারা চর্চা করতে পারবেন-এ রকম কল্যাণ রাষ্ট্র চাই। জুলাই বিপ্লব সে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার পথ খুলে দিয়েছে বহুদিন পরে।’’

তিনি বলেন, ‘‘জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সংস্কারে ১৯০ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার, তবে মূল অবকাঠামো ঠিক রেখে সৌন্দর্য বর্ধন ও মেরামতের কাজ করা হবে।’’

তিনি আরো বলেন, ‘‘নতুন বাংলাদেশে ইমাম-খতিবদের তুচ্ছতাচ্ছিল্য করার আর সুযোগ নেই।’’


স্বদেশ প্রতিদিন/আইএমএস






আরও সংবাদ   বিষয়:  মসজিদ   কমিটি   স্বৈরাচার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close