শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নিজের যে গোপন প্রতিভা সামনে আনতে চান ম্রুনাল
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৪:০১ পিএম আপডেট: ০৯.০৮.২০২৫ ৪:১১ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নিজেকে অভিনেত্রী হিসেবে প্রমাণ করেছেন ম্রুনাল ঠাকুর। হিন্দির পাশাপাশি দক্ষিণ ভারতের ছবিতেও তার বিচরণ। তবে অভিনয়ের বাইরে তার আরো একটি প্রতিভা রয়েছে, যেটা তেমন কেউ জানেন না। সেটা ফটোগ্রাফি।

এক সাক্ষাৎকারে ‘হাই নান্না’ অভিনেত্রী বলেন, ‘‘ফটোগ্রাফি আমি ভীষণ ভালোবাসি। যদিও খুব বেশি মানুষ এটা জানেন না। একটি ক্যামেরা আছে আমার; কিছু ছবি তুলেছিও, তবে সেগুলো প্রকাশ করার ক্ষেত্রে দোটানায় থাকি। তবে কোনো একদিন আমার এ প্রতিভা সবার সামনে আনব।”

ম্রুনাল জানান, ছোটবেলায় তিনি ফটোগ্রাফির ওপর প্রশিক্ষণও নিয়েছিলেন। তখন অবশ্য একটি মোবাইল ফোনে ছবি তুলতেন। ক্যামেরা কেনার টাকা কিংবা বাবার কাছে আবদারের সাহসও তখন ছিল না।

সম্প্রতি এটির ফার্স্টলুক প্রকাশ করা হয়েছে। তাতে দেখা গেছে, একটি পিস্তল হাতে তীক্ষ্ণ চোখে নিশানায় চেয়ে আছেন ম্রুনাল। ছবিতে তার চরিত্রের নাম জুলিয়েট। যেটা শেক্সপিয়ারের বিখ্যাত নাটক ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’-এর নায়িকার নাম। নামে রোমান্টিক হলেও ‘ডাকাত’-এর জুলিয়েটের মধ্যে রয়েছে সাহস আর রহস্যের মিশেল।

উল্লেখ্য, ম্রুনালকে সামনে দেখা যাবে শানিল ডিওর ‘ডাকাত’ ছবিতে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  নিজের যে গোপন প্রতিভা সামনে আনতে চান ম্রুনাল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close