বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পিরোজপুরের স্বরূপকাঠী বাস টার্মিনালের করুণ অবস্থা, যাত্রীদের দুর্ভোগ চরমে
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৩:৫৮ পিএম

পিরোজপুর জেলার স্বরূপকাঠী উপজেলার একমাত্র বাস টার্মিনাল দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় থাকার কারণে অপরিষ্কার হয়ে পড়েছে। টার্মিনালে পানি জমে থাকায়, ময়লা আবর্জনা ছড়িয়ে পড়ে এবং খানা-খন্দের কারণে যাত্রী, চালক ও শ্রমিকরা ব্যাপক দুর্ভোগে পড়েছেন।

স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টিতেই পুরো টার্মিনাল এলাকা জলমগ্ন হয়ে পড়ে। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দুর্গন্ধযুক্ত পানি জমে থাকে, যা স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। বসার জায়গা ও পরিষ্কার টয়লেটের সংকট থাকায় বিশেষ করে নারী ও শিশুরা বেশি কষ্ট পাচ্ছেন।

বাস চালক আব্দুর রহিম বলেন, “রাস্তার অবস্থা খুবই খারাপ। যাত্রী উঠানামা করানো কঠিন হয়ে পড়েছে। ময়লার দুর্গন্ধও অসহনীয়।” 

নারী যাত্রী হুরে জান্নাত বলেন, “নারীদের জন্য নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশের অভাব রয়েছে। যাতায়াত করতে সমস্যা হয়।”

বাস কাউন্টার পরিচালনাকারী মোঃ আব্দুল হাকিম জানান, “টার্মিনালের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। দ্রুত সংস্কারের প্রয়োজন।” কাউন্টার মাস্টার মো. সাইদুর রহমান বলেন, “আগে কিছু সংস্কার হয়েছিল, কিন্তু তা দীর্ঘস্থায়ী হয়নি। এখন পুরো টার্মিনাল পানিতে ও কাদায় ভরপুর।”

স্বরূপকাঠী পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম খান বলেন, “আমরা টার্মিনাল সংস্কারের জন্য বিভিন্নবার প্রস্তাব দিয়েছি, বরাদ্দ না পাওয়ায় কাজ শুরু হয়নি। বরাদ্দ পেলে দ্রুত কাজ শুরু করব।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহিদুল ইসলাম জানিয়েছেন, “বর্ষায় পানি ও কাদা জমার সমস্যা দূর করতে দ্রুত আরসিসি ঢালাইসহ উন্নয়ন কাজ করা হবে। পাশাপাশি যাত্রীদের জন্য ছাউনির ব্যবস্থা করাও চলমান রয়েছে।”

সরকারি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত টার্মিনাল সংস্কারে উদ্যোগ না নিলে, স্থানীয় জনগণ আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  পিরোজপুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close