শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কালকিনিতে মানববন্ধন
কালকিনি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ২:২৩ পিএম

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও দোষিদের বিচারের দাবিতে কালকিনি  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগষ্ট) সকালে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কালকিনি ও ডাসার উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

এ সময় বক্তারা দ্রুত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান। এসময় তারা হঁশিয়ারি দিয়ে বলেন, ‘দাবি মেনে নেওয়া না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা করা হবে।’

মানববন্ধনে উপস্থিত ছিলেন কালকিনি ও ডাসার উপজেলা যুগান্তরের প্রতিনিধি এইচএম মিলন, ঢাকা প্রতিদিন ও রুপালী বাংলাদেশের প্রতিনিধি নাসির উদ্দিন লিটন, জনকন্ঠের সাংবাদিক জাফরুল হাসান, আনন্দ টিভির জেলা প্রতিনিধি মম হারুন অর রশীদ, মাইটিভির প্রতিনিধি শেখ লিয়াকত ও একুশে টিভির সাংবাদিক মো. রকিবুজ্জামান, স্বদেশ প্রতিদিন কালকিনি প্রতিনিধি সাহাদাত ওয়াশিম, দৈনিক সংবাদ কালকিনি প্রতিনিধি আশরাফুল ইসলাম হাকিম, চ্যানেল এস এর কালকিনি প্রতিনিধি ইব্রাহিম সবুজ, বিজয় টিভির বিশেষ প্রতিনিধি সৈয়দ মারুফ, দিনকালের কালকিনি ও ডাসার প্রতিনিধি, বাংলাদেশ বুলেটিনের কালকিনি প্রতিনিধি, আমার দেশের প্রতিনিধি খন্দকার শামিম, নিরপেক্ষ কালকিনি প্রতিনিধি সৈয়দ শামীম, প্রতিদিনের সাংবাদের মেহেদী হাসান,  আজাহারউদ্দিন, আমার সংবাদ কালকিনি প্রতিনিধি রাজু আহম্মেদ, এশিয়ান টিভির কালকিনি প্রতিনিধি শাহজালাল সরদার, প্রতিদিনের বাংলাদেশের রাজীব আহমেদ, আজকের দরর্পন ইস্তিয়াক, যায়যায় কালের আজাদ সরদার, মাদারীপুর সংবাদের কালকিনি প্রতিনিধি আব্দুস সালাস ও সাংবাদিক মাহফুজর রহমান ইমরানসহ উপজেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামানকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে একদল দুর্বৃত্ত। ভয়ে দৌড়ে ঈদগাঁ মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নেন তুহিন। পরে দোকানের ভেতর ঢুকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে করে ওই সাংবাদিককে। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ মুহুর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এই ঘটনায় শুক্রবার সকালে সাংবাদিক আসাদুজ্জামানের বড়ভাই সেলিম বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা করেন। গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ, র‌্যাব ও পিবিআই আলাদাভাবে অভিযান চালিয়ে এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে। নিহত আসাদুজ্জামান তুহিনের গ্রামেরবাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে। তিনি পরিবারসহ থাকতেন গাজীপুর নগরের চৌরাস্তা এলাকায়।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সাংবাদিক হত্যা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close