মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
মধ্য এশিয়ায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ শুরু করল রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ১২:১৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাশিয়া এবার বিশ্বের শীর্ষ ইউরেনিয়াম উৎপাদনকারী দেশ কাজাখস্তানে প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ শুরু করেছে।

গতকাল শুক্রবার (৮ আগস্ট) এএফপি জানায়, মধ্য এশিয়ার এই দেশে প্রভাব বিস্তারে প্রতিযোগিতা করছে মস্কো, বেইজিং ও ইউরোপ।

দীর্ঘদিন ধরে কাজাখস্তানে রাশিয়ার প্রভাব বজায় রয়েছে। মস্কো এই অবস্থান ধরে রাখতে চাইলেও চীন তাদের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’-এর অংশ হিসেবে ইতোমধ্যে কোটি কোটি ডলার বিনিয়োগ করেছে।

উল্লেখ্য, রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংস্থা রোসাটম বিশ্বজুড়ে বিভিন্ন দেশে পারমাণবিক প্রকল্প পরিচালনা করছে, যার মধ্যে ভারত, তুরস্ক, মিশর, বাংলাদেশ, চীন ও এখন কাজাখস্তান উল্লেখযোগ্য। নিরাপত্তা মান, প্রযুক্তিগত দক্ষতা ও আন্তর্জাতিক অংশীদারত্বের কারণে রাশিয়া বৈশ্বিক পারমাণবিক বিদ্যুৎ শিল্পে একটি প্রভাবশালী অবস্থান ধরে রেখেছে।

কাজাখস্তান ও রাশিয়ার পরমাণু সংস্থা যৌথ বিবৃতিতে জানিয়েছে, উচ্চ ক্ষমতাসম্পন্ন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য উপযুক্ত স্থান নির্ধারণ ও প্রকল্পের নথি প্রস্তুতে ইঞ্জিনিয়ারিং সার্ভে শুরু হয়েছে।

কাজাখস্তানের পরমাণু সংস্থার প্রধান আলমাস আদম সাতকালিয়েভ বলেন, “এটি দেশের কৌশলগত সিদ্ধান্ত। প্রকল্পটি সারা দেশে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি হবে।”

কাজাখস্তান কর্তৃপক্ষ জানায়, চীন দেশটিতে আরও দুটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণে প্রস্তুত এবং চলতি বছরের শেষের দিকে বিস্তারিত ঘোষণা দেয়া হবে।

বিশ্বের মোট ইউরেনিয়াম চাহিদার ৪৩ শতাংশ সরবরাহ করে কাজাখস্তান। ইউরোপীয় ইউনিয়নের জন্যও এটি তৃতীয় বৃহত্তম কাঁচা ইউরেনিয়াম সরবরাহকারী। তবে দেশটিতে বাসাবাড়ির জন্য পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি রয়েছে।

সোভিয়েত আমলে পারমাণবিক পরীক্ষায় প্রায় ১৫ লাখ মানুষ তেজস্ক্রিয়তায় ক্ষতিগ্রস্ত হওয়ায় কাজাখস্তানে পারমাণবিক বিদ্যুৎ নিয়ে সংবেদনশীলতা রয়েছে।

প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি বালখাশ লেকের তীরে অর্ধ-পরিত্যক্ত উলকেন গ্রামের কাছে নির্মাণ হচ্ছে। কাজ সম্পূর্ণ হতে কয়েক বছর সময় লাগবে বলে জানা যায়।

তবে, রাশিয়ার পরমাণু সংস্থা রোসাটম জানিয়েছে, চুল্লির আয়ুষ্কাল হবে ৬০ বছর, প্রয়োজনে যা আরো ২০ বছর বাড়ানো যাবে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  মধ্য এশিয়া   পারমাণবিক   বিদ্যুৎকেন্দ্র  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close