বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাংলাদেশিদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু করল মালয়েশিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ১২:৪৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া। গত ১৫ জুলাই এক ফেসবুক পোস্টের মাধ্যমে বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিল মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

গতকাল শুক্রবার (৮ আগস্ট) থেকে যা কার্যকর হয়েছে।

মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই পদক্ষেপের মাধ্যমে দেশে ও দেশের বাইরে অভিবাসী কর্মীদের চলাচল আরো ভালোভাবে ব্যবস্থাপনা করা সম্ভব হবে এবং ইমিগ্রেশন পাসের অপব্যবহার কমিয়ে আনা যাবে।

সংশ্লিষ্ট মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এমইভি সুবিধা বৈধ পিএলকেএস ধারকদের জন্য। আন্তর্জাতিক প্রবেশপথগুলোতে ইমিগ্রেশন বিভাগ এটি সমন্বয় করবে। আগামী বছরের জন্য পিএলকেএস বর্ধিত করার প্রক্রিয়ার অংশ হিসেবে এমইভি দেওয়া হবে। এটি দেশের ভেতরে এবং বাইরে অভিবাসী কর্মীদের যাতায়াতের সুবিধা বাড়াবে। এছাড়া ইমিগ্রেশন পাসের অপব্যবহারের ঝুঁকি কমাবে।

এছাড়াও, বিভিন্ন দেশে থাকা মালয়েশিয়ার মিশনগুলোতে নতুন ভিসা আবেদনের জন্য ভিড় কমাবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ায় এখন থেকে বিভিন্ন প্রয়োজনে সে দেশে অবস্থানরত বাংলাদেশি কর্মীরা সহজেই দেশে আসা-যাওয়া করতে পারবেন।

উল্লেখ্য, মালয়েশিয়া ১৫টি দেশ থেকে কর্মী নিয়োগ করে, কিন্তু শুধুমাত্র বাংলাদেশি কর্মীদের ক্ষেত্রে মাল্টিপল এন্ট্রি ভিসার পরিবর্তে সিঙ্গেল এন্ট্রি ভিসা প্রদান করত। এর ফলে বাংলাদেশি কর্মীরা ব্যাপক ভোগান্তির সম্মুখীন হতো। মাল্টিপল এন্ট্রি ভিসা চালুর ফলে স্বস্তি পাবেন দেশটিতে থাকা প্রবাসীরা।

দীর্ঘদিন ধরে বাংলাদেশের পক্ষ থেকে মালয়েশিয়া সরকারের প্রতি এ বিষয়ে আহ্বান জানানো হচ্ছিল। সরকারের ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টায় এ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছে দূতাবাস।

গত মে মাসে মালয়েশিয়া সফরকালে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর নেতৃত্বে এক প্রতিনিধিদল দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশি কর্মীদের ভিসা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনার পর গত ১০ জুলাই এই বিষয়ে পরিপত্র জারি করে মালয়েশিয়া সরকার।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশি   মাল্টিপল   মালয়েশিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close