সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      ● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      ● পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান      ● অভাবের সংসার থেকে বিশ্বক্রিকেটের মঞ্চে: নাটোরের গর্ব তাইজুলের জয়যাত্রা      ● জুলাই গণ-অভ্যুত্থানেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার      ● দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি      ● নান্দাইলে নতুন ইউএনও হিসেবে ফয়সাল আহমেদের যোগদান      ● আখাউড়ার ৫৪ বিদ্যালয়ে ইংরেজি শেখার ‘ব্লুমিং ক্লাসরুমের' উপকরণ বিতরণ      ● সিলেটে প্রায় ১০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ      ● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      ● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৮৪      
টয়লেট ফ্লাশ বিকল হওয়ার উড্ডয়নের এক ঘণ্টা পর ফেরত এল বিমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ১১:১২ পিএম

বাংলাদেশ বিমানের আবুধাবিগামী একটি ফ্লাইট টয়লেটের ফ্লাশ বিকল হওয়ায় উড্ডয়নের এক ঘণ্টার মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে এসেছে। বৃহস্পতিবার রাত ১২:২৩ মিনিটে বিমানটি উড্ডয়ন করলেও যাত্রীদের অস্বস্তিকর পরিস্থিতির কারণে পাইলট ফেরার সিদ্ধান্ত নেন এবং রাত ১:৩১ মিনিটে অবতরণ করেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, একই সময়ে উড়োজাহাজটির তিনটি টয়লেটের ফ্লাশ কাজ করছিল না, যা যাত্রীদের জন্য সমস্যা সৃষ্টি করায় বিমান ফিরে আসে।

পরবর্তীতে রাত ৩:৩৮ মিনিটে অন্য একটি বিমান দিয়ে যাত্রীদের আবুধাবিতে পাঠানো হয়। যদিও বিকল্প এই বিমানের ব্যাংকক ফ্লাইটটি সকাল সাড়ে ১১টায় হওয়ার কথা ছিল, তা প্রায় ৬ ঘণ্টা বিলম্বিত হয়ে বিকেল সাড়ে ৫টায় পরিচালিত হবে বলে বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে।

উপ-মহাব্যবস্থাপক আল মাসুদ জানান, ফেরত আসা বিমানের ত্রুটি মেরামত করা হয়েছে এবং যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  বিমান   টয়লেট ফ্লাশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close