বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
গণঅভ্যুত্থান দিবসে কালো পতাকা উত্তোলন নিয়ে তোলপাড়
এইচ আর সুমন ভোলা
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ১১:০৩ পিএম

ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়ন পরিষদ ভবনে গণঅভ্যুত্থান দিবসে কালো পতাকা উত্তোলন করা নিয়ে তোলপাড়ে সমালোচনার ঝড় উঠেছে। 

মঙ্গলবার (৬ আগস্ট) সকালে উপজেলার চাঁচড়া ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এই ঘটনা ঘটে।

চাঁচড়া ইউনিয়নে ২ নং ওয়ার্ডের বাসিন্দা মোফাজ্জল আলম সিকদার জানান, আমাদের পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগের দোসর আবু তাহেরের ডান হাত  রফিজল,পরিষদ নিয়ন্ত্রণ করতো। গণ অভ্যুত্থান দিবসে সে কালো পতাকা উত্তোলন করতে  চেয়েছিল। ২০২৪ সালে আজকের এই দিনে ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। আজ আমাদের আনন্দের দিনের পরিবর্তে কেন শোকের পতাকা।

৮ নং ওয়ার্ডের বাসিন্দা সবুজ তালুকদার বলেন, ইউনিয়ন পরিষদের দফাদার আলাউদ্দিন ও কেয়ারটেকার রফিজল এই কালো পতাকা উত্তোলন করে এবং সরকারি বন্ধের দিনেও সচিব টেক অফিসারের অনুপস্থিতিতে চাউল বিতরণ করেন। ছুটির দিনে চাউল বিতরণ করে আমাদের গণঅভ্যুত্থান কে প্রশ্নবিদ্ধ করেছে এই সচিব ইয়াজউদ্দিন রিয়াজ। 

একই এলাকার বাসিন্দা মো. সুমন বলেন, ৫ তারিখে সারা বাংলাদেশে ছিল আনন্দ মিছিল। কিন্তু চাঁচড়া ইউনিয়ন পরিষদে পালিত হয়েছে শোক দিবস।

মঙ্গলবার সকাল ১০ টা থেকে সাড়ে ১০ টার দিকে ইউনিয়ন পরিষদের সামনের দোকানে চা খেতে গেলে দেখি জাতীয় পতাকার সাথে কালো পতাকা। পরে ব্যাপারটা জানার পর ইউনিয়ন পরিষদের সচিব, চৌকিদার ও দফাদার কালো পতাকাটি নামায়। আমরা বিষয়গুলো তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি কাছে অভিযোগ করবো।

এ ব্যাপারে অভিযুক্ত রফিজল বলেন, ইউনিয়ন পরিষদের দফাদার আলাউদ্দিন আমাকে পাতাকা উত্তোলন করতে বলছে।

দফাদার আলাউদ্দিন বলেন, ভুলবশত পতাকাটি টানানো হয়। কিন্তু আমি রফিজলকে পতাকা উত্তোলন করতে বলনি। 

দফাদার আলাউদ্দিন বলেন, ভুলবশত কালো পতাকা উত্তোলন করার পর সচিবের উপস্থিতিতে পতাকা নামানো হয়েছে। কিন্তু সচিব ইয়াজ উদ্দিন রিয়াজ বিষয়টি অস্বীকার করেন।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  গণঅভ্যুত্থান   দিবস   কালো   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close