বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গাজা পুরোপুরি দখলে নেয়ার অনুমোদন দিলো ইসরাইলি মন্ত্রিসভা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৯:৫৫ পিএম আপডেট: ০৮.০৮.২০২৫ ১০:০৪ PM

ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা উপত্যকা সম্পূর্ণ দখলের জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনা অনুমোদন করেছে। 

শুক্রবার (৮ আগস্ট) নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে জানানো হয়, নিরাপত্তা মন্ত্রিসভা আইডিএফের (ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী) গাজা দখলের পরিকল্পনাকে সমর্থন দিয়েছে। প্রধানমন্ত্রী কার্যালয় জানিয়েছে, নেতানিয়াহুর ‘হামাসকে পরাজিত করার প্রস্তাব’ মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে। একই সঙ্গে যুদ্ধক্ষেত্রের বাইরে বেসামরিক মানুষের জন্য মানবিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, হামাসের সঙ্গে যুদ্ধ শেষ হলে ইসরাইল পাঁচটি শর্তের বিনিময়ে যুদ্ধবিরতি করতে চায়, যা মন্ত্রিসভার অধিকাংশ সদস্য সমর্থন করেছেন। এই শর্তগুলো হলো: হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করা; হামাসের হাতে থাকা ৫০ জন বন্দিকে ফিরিয়ে আনা, যাদের মধ্যে প্রায় ২০ জন জীবিত বলে মনে করা হচ্ছে; গাজা উপত্যকার নিরস্ত্রীকরণ; গাজায় ইসরাইলের নিরাপত্তা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা; এবং গাজার শাসন একটি বিকল্প বেসামরিক সরকারের হাতে তুলে দেওয়া, যা হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের বাইরে থাকবে।

এর আগে, বৃহস্পতিবার ফক্স নিউজকে সাক্ষাৎকারে ইসরাইলি প্রধানমন্ত্রী বলেছেন, সন্ত্রাসবিরোধী অভিযান শেষ হলে গাজার শাসন একটি বেসামরিক প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে, যারা ‘ইসরাইল ধ্বংসে’ উৎসাহী নয়। তবে কার হাতে শাসন দেওয়া হবে, সে বিষয়ে স্পষ্ট পরিকল্পনা তিনি জানাননি।

তিনি আরও বলেছেন, “আমরা গাজা থেকে হামাসকে উৎখাত করতে চাই, কিন্তু গাজা নিজেদের হাতে রাখতে চাই না। সেখানে একটি নিরাপত্তা বেষ্টনী চাই, কিন্তু শাসন নয়। আমরা এমন আরব শক্তির হাতে গাজা দিতে চাই, যারা সঠিকভাবে শাসন করবে এবং আমাদের জন্য হুমকি নয়।”

নেতানিয়াহুর এই পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন ইসরাইলের বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ। তিনি বলেছেন, “নেতানিয়াহুর প্রস্তাব মানে আরও যুদ্ধ, আরও বন্দির মৃত্যু এবং অপচয় হবে অনেক অর্থ।”


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  বেনিয়ামিন নেতানিয়াহু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close