বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
২৪ এর গণজাগরণ নতুন রাজনৈতিক বাস্তবতার সূচনা: নাহিদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৯:৪৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, ২৪ এর গণজাগরণ অনেক রাজনৈতিক শক্তির জন্য ছিল এক ধরনের আত্মশুদ্ধির সুযোগ।

আজ শুক্রবার (০৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভেরিফায়েড আইডিতে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

পোস্টে নাহিদ ইসলাম বলেন, “৭১ আর ২৪ দুটি সময়ের মাঝে রয়েছে একটি ঐতিহাসিক সেতুবন্ধ। তবে আজকের প্রজন্ম স্পষ্ট ভাষায় বলছে ২৪ হলো ৭১ এর চেতনার নবজাগরণ, কিন্তু একইসঙ্গে তা একটি নতুন রাজনৈতিক বাস্তবতার সূচনা।”

তিনি আরো বলেন, “৭১-এর যে লক্ষ্য ছিল সমতা, মর্যাদা ও ন্যায়বিচার, তা নতুনভাবে প্রতিষ্ঠা পেয়েছে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ও গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে। যেখানে একদিকে বঙ্গবন্ধুর নামে পরিচালিত মুজিববাদকে দায়ী করা হচ্ছে জাতীয় স্বার্থকে ভারতের সঙ্গে সংযুক্ত করে সার্বভৌমত্ব হরণের জন্য, অন্যদিকে ২৪-কে তুলে ধরা হচ্ছে সত্যিকারের মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধারের মুহূর্ত হিসেবে।”

নাহিদ বলেন, “২৪-এর গণআন্দোলন ছিল কর্তৃত্ববাদ, স্বৈরতন্ত্র ও শোষণের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ লড়াই। এ আন্দোলনের মধ্য দিয়ে একটি নতুন প্রজন্মের আবির্ভাব ঘটেছে, যারা ৭১-এর গণ্ডি পেরিয়ে এসেছে এবং একটি সমতাভিত্তিক, গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের স্বপ্নে এগিয়ে যাচ্ছে।”

তিনি আরো বলেন, “বর্তমানে যারা ‘৭১-এর পক্ষে না বিপক্ষে’ এই পুরোনো দ্বৈত রাজনীতিকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, তারা মূলত দেশকে একটি অচল রাজনৈতিক কাঠামোয় ফিরিয়ে নিতে চান। কিন্তু ২৪-এর চেতনা ছিল পুরোনো দ্বন্দ্ব ছাপিয়ে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা করা- যেখানে রাষ্ট্র ও সমাজকে একতাবদ্ধ ও গণতান্ত্রিক করা হবে।”

তিনি উল্লেখ করেন, আজকের প্রজন্ম মুজিববাদসহ যে কোনো ধরনের কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী রাজনীতিকে পরাজিত করাকে তাদের দায়িত্ব হিসেবে দেখছে। ৭১ একটি ইতিহাস- রাষ্ট্রের ভিত্তি হিসেবে তাকে সম্মান জানানো হবে, ঠিক যেমন ৪৭-এর ঘটনাকে স্মরণ করা হয় ইতিহাসের দৃষ্টিকোণ থেকে। তবে রাজনৈতিক বৈধতা অর্জনের হাতিয়ার হিসেবে এসব ঘটনাকে ব্যবহার করা আর চলবে না।

এনসিপির আহ্বায়ক বলেন, “২৪ কোনো প্রতিশোধের আন্দোলন ছিল না। যারা এটিকে প্রতিশোধ হিসেবে দেখছে, তারা এর মূল চেতনাকেই ভুল বুঝেছে। বরং ২৪ ছিল একটি জাতীয় ঐক্য ও পুনর্মিলনের জায়গা- যার মূল শক্তি ছিল সমবেদনা, আলোচনার মাধ্যমে সমাধান এবং সম্মিলিত দায়িত্ববোধ। যারা এখন আবার ৭১-এ ফিরে যেতে চাইছেন, তারা শুধু অতীতে ফিরে যাচ্ছেন না, বরং ২৪  এর চেতনাকে অস্বীকার করছেন। ইতিহাসের প্রশ্নগুলো অবশ্যই আলোচনায় থাকবে, কিন্তু আজকের রাজনীতি গড়ে উঠবে ২৪ এর মূল্যবোধের ওপর ভিত্তি করে।”

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  এনসিপি   নাহিদ ইসলাম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close