শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সিংড়ায় ছয় লাখ টাকার চায়না জাল পুড়িয়ে দিল প্রশাসন
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৯:২৮ পিএম
ছয় লাখ টাকার চায়না জাল পুড়িয়ে দিল প্রশাসন

ছয় লাখ টাকার চায়না জাল পুড়িয়ে দিল প্রশাসন

নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহার করে মাছ নিধনের বিরুদ্ধে অভিযান চালিয়ে নাটোরের সিংড়ায় প্রায় ছয় লাখ টাকার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। 

আজ শুক্রবার (০৮ আগস্ট) চলনবিলের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসনের নেতৃত্বে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় অভিযানে দেড় শতাধিক চায়না জাল জব্দ করা হয়। পরে উপজেলার পেট্রোল বাংলা পয়েন্ট এলাকায় জনসম্মুখে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানের অংশ হিসেবে সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। তিনি পয়েন্টের বাজার এলাকায় স্থানীয়দের মধ্যে বিলের জীববৈচিত্র্য ও পোনা মাছ রক্ষার বিষয়ে সচেতনতা সৃষ্টি করেন। 

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, “চলনবিল একসময় প্রাণে ভরপুর ছিল। এখন আবারও মা মাছ, পোনা মাছ, শামুক, ঝিনুক, কাঁকড়া ও নানা জলজ প্রাণীর আগমন ঘটছে। প্রশাসনের এমন উদ্যোগ এই জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন বলেন, “মৎস্যভান্ডার খ্যাত চলনবিলের সম্পদ রক্ষায় নিয়মিত অভিযান চলছে। তারপরও কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে চায়না জাল ব্যবহার করছে। তবে এসব জাল নির্মূল করতে প্রশাসনের সহায়তায় আরও জোরালো পদক্ষেপ নেওয়া হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, “চলনবিলে পানির পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রজাতির ডিমওয়ালা দেশীয় মাছ ভেসে উঠছে। কিন্তু কিছু অসাধু ব্যক্তি এসব মাছ নির্বিচারে নিধন করছে। মাছের প্রজনন নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়দের সচেতন করে তুলতে কাজ চলছে, যাতে তারা নিজেরাই এই বিলের মাছের সুফল পেতে পারে।”

স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  সিংড়া   চায়না জাল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close