প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৯:৩২ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছেন রাশিয়ার মডেল মনিকা কবির। যদিও তিনি রাশিয়ায় জন্মগ্রহণ করেছেন, তবে বাংলা ভাষায় সাবলীলভাবে কথা বলেন এবং শাড়ি পরতে ভালোবাসেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই রুশ তরুণী প্রকাশ করেছেন যে তিনি ভবিষ্যতে বাংলাদেশি ছেলেকে বিয়ে করতে ইচ্ছুক।
মনিকা কবির বলেন, “আমি মস্কোতে জন্মেছি। আমার বাবা ভারতীয়, মা রাশিয়ান। বাংলা ভাষায় কথা বলি এবং শাড়ি পরি বলে অনেকে ভাবেন আমি বাংলাদেশি, কিন্তু আমার বাংলাদেশের সঙ্গে কোনো সরাসরি সম্পর্ক নেই।”
তিনি আরও জানান, “আমার বয়স পাঁচ বছর যখন, তখন আমি বাবার ব্যবসার কারণে বাংলাদেশে এসেছিলাম। পরে রাশিয়ায় মায়ের কাছে ফিরে গেলেও বাংলা ভাষা আমি ভুলিনি। বাবার কারণে আমি হিন্দিও শিখেছি।”
বাংলাদেশের ভাষা, সংস্কৃতি ও মানুষ ভালোবাসার প্রসঙ্গে মনিকা বলেন, “যদিও আমার মা রাশিয়ান এবং বাবা ভারতীয়, তবুও আমার বাংলাদেশ পছন্দের জায়গাগুলোর মধ্যে একটি। বিয়ে মনের ব্যাপার। সব বাংলাদেশি, ভারতীয় বা রাশিয়ান মানুষ একরকম নয়। আমি যেকেউ মন ভালো হলে তাকে বিয়ে করবো।”
বিয়ে নিয়ে মনিকা আরও বলেন, “আমার ইচ্ছা সম্ভবত বাংলাদেশি ছেলের সঙ্গে বিয়ে করার, কারণ আমি এখানকার পাঞ্জাবি পরা ছেলেদের পছন্দ করি। তবে যেকেই বিয়ে করি না কেন, আমি বাংলাদেশ, ভারত ও রাশিয়ার ঐতিহ্যবাহী পোশাক পরে বিয়ে করতে চাই।”
মনিকার রুশ নাম মারিয়া ভ্যালিরিয়েভনা, ডাকনাম মনিশকা। তিনি লাতিন নাচে পারদর্শী এবং ছোটবেলা থেকেই বাবার ব্যবসার কারণে বিভিন্ন দেশে বেড়িয়েছেন। তাই রাশিয়ান ভাষার পাশাপাশি বাংলা, হিন্দি, পোলিশ, তুর্কি, ইংরেজি ও আজারবাইজানের ভাষাও জানেন এই লাস্যময়ী মডেল।
স্বদেশ প্রতিদিন/ আরএফ