শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কক্সবাজার পাসপোর্ট অফিস ও সদর হাসপাতাল এলাকা থেকে ৪ দালাল গ্রেপ্তার
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৭:৫১ পিএম আপডেট: ০৮.০৮.২০২৫ ৭:৫৪ PM
কক্সবাজার পাসপোর্ট অফিস ও সদর হাসপাতাল এলাকা থেকে ৪ দালাল গ্রেপ্তার

কক্সবাজার পাসপোর্ট অফিস ও সদর হাসপাতাল এলাকা থেকে ৪ দালাল গ্রেপ্তার

কক্সবাজার পাসপোর্ট অফিস ও সদর হাসপাতাল এলাকায় সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে র‍্যাব-১৫। অভিযানে চারজন দালালকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

র‍্যাব-১৫ দৈনিক স্বদেশ প্রতিদিনকে জানিয়েছে, সম্প্রতি এসব এলাকায় দালালদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ সরকারি সেবা নিতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছিল। দালাল চক্রগুলো সহজ-সরল মানুষকে নানা প্রলোভন দেখিয়ে অতিরিক্ত টাকা আদায় এবং সরকারি সেবার স্বাভাবিক প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছিল। এতে যেমন সাধারণ মানুষের আর্থিক ক্ষতি হচ্ছিল, তেমনি ক্ষুণ্ণ হচ্ছিল সরকারি প্রতিষ্ঠানের ভাবমূর্তি।

এই প্রেক্ষাপটে বুধবার সকালে র‍্যাব মহাপরিচালকের নির্দেশনায় এবং র‍্যাব-১৫ অধিনায়কের সার্বিক তত্ত্বাবধানে কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবজিত পাল এবং র‍্যাব ফোর্সেসের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসানের নেতৃত্বে কক্সবাজার শহরের পাসপোর্ট অফিস ও সদর হাসপাতাল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় চারজন দালালকে গ্রেপ্তার করে ম্যাজিস্ট্রেট তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।

গ্রেপ্তারকৃত দালাল চক্রের সদস্যরা হল মো. নুরু উদ্দিন (২৭), পূর্ব ঘোনাপাড়া, কক্সবাজার পৌরসভা, আবুল বাশার (৫১), বৌদ্ধর খোলা, কক্সবাজার সদর, বিপ্লব বড়ুয়া (৩০), খরুলিয়া, ৯নং ওয়ার্ড, কক্সবাজার সদর, পলাশ (৪২), ঘোরকঘাটা, মহেশখালী।

স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  কক্সবাজার   দালাল   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close