মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
সাংবাদিক তুহিনকে হত্যার ঘটনায় গোয়াইনঘাট প্রেসক্লাবের নিন্দা
রকিব সরকার পারভেজ, গোয়াইনঘাট
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৫:৩৫ পিএম

দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে হত্যার ঘটনায় সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাব নিন্দা ও গভীর শোক প্রকাশ করেছে।

সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের ঘটনার পরপরই গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ ও সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে ঘটনার নিন্দা জ্ঞাপন ও শোক প্রকাশ করে বলেন, ফুটপাতে কারা চাঁদাবাজি করে তা সবাই জানে। এই হত্যাকাণ্ডের সাথে তাদের সম্পৃক্ততা স্পষ্ট। অবিলম্বে এদের গ্রেফতার করতে হবে এবং শাস্তি নিশ্চিত করতে হবে।

তারা আরো বলেন, গতকাল গাজীপুরেই সদর থানার কাছে আনোয়ার হোসেন নামের আরেকজন সাংবাদিকদের সাথে নির্মমতা করেছে সন্ত্রাসীরা। প্রশাসন সেই ঘটনায় দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিলে তুহিনকে এমন নৃশংসভাবে জীবন দিতে হত না। 

বিবৃতিতে গোয়াইনঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানান।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  সাংবাদিক তুহিনকে হত্যার ঘটনায় গোয়াইনঘাট প্রেসক্লাবের নিন্দা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close