বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় অনন্য আনসার-ভিডিপি: প্রযুক্তিনির্ভর সমন্বিত নিরাপত্তায় নতুন দৃষ্টান্ত      ● শরীয়তপুরে কৃর্তিনাশা নদী থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার      ● প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে মোংলা বন্দর এলাকায় নেতাকর্মীদের ঢল      ● রায়পুরে প্রবীণ ও প্রতিবন্ধীদের পরিচর্যায় প্রশিক্ষণ      ● সোনামসজিদ সীমান্তে যুব মহিলা লীগ নেত্রী আটক      ● নাসিরনগরে নদীতে নিখোঁজের তিনদিন পর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর লাশ উদ্ধার       ● নোয়াখালী, বেগমগঞ্জে ৩৫০ পিস ইয়াবাসহ কক্সবাজারের এক ব্যক্তি আটক      ● ক্যানসার রোগীর ছবি দেখে আয়ুর পূর্বাভাস দেবে এআই      ● টেসলা-স্পেসএক্স একীভূত হলে মূল্য ছাড়াবে ৩ ট্রিলিয়ন ডলার      ● বিশ্বের সেরা রেস্তোরাঁর তালিকায় ইউরোপের ২০টি      ● রাইস ওয়াটারে কি সত্যিই চুল লম্বা হয়?      ● চালের সহায়তা পাননি ৩ হাজার ২৯৪ জেলে      
বিকেলে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে সাংবাদিককে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ১০:৩৪ পিএম আপডেট: ০৮.০৮.২০২৫ ১:১১ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় মসজিদ মার্কেটে প্রকাশ্যে আসাদুজ্জামান তুহিন (৩৮) নামে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আসাদুজ্জামান তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া এলাকার হাসান জামালের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চান্দনা চৌরাস্তা এলাকায় সপরিবারে বসবাস করতেন আসাদুজ্জামান তুহিন। রাতে তিনি মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় কয়েকজন যুবক প্রকাশ্যে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। একপর্যায়ে তারা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই আসাদুজ্জামান তুহিনের মৃত্যু হয়।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  গাজীপুর   সাংবাদিক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close