প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৮:৫০ পিএম

বাগেরহাট সদর উপজেলার একটি ইউনিয়ন ভূমি অফিসে চাঁদা দাবির অভিযোগে তিন নামধারী সাংবাদিককে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন—দৈনিক রূপবানী পত্রিকার স্টাফ রিপোর্টার মো. নাসির সরদার, সাপ্তাহিক তথ্য বাণী পত্রিকার স্টাফ রিপোর্টার মো. মোস্তফা সিকদার রনি এবং এসটিভি বাংলার ক্রাইম রিপোর্টার মনিরুজ্জামান মনি।
ভূমি অফিস সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে অফিসের কর্মকর্তাদের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম. নুরুন্নবী স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
বাগেরহাট সদর থানার ওসি মো. মাহামুদ উল হাসান জানান, এ ঘটনায় তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সহকারী কমিশনার (ভূমি) এস.এম. নুরুন্নবী বলেন, “মহান পেশা সাংবাদিকতার নামে কেউ ভুয়া পরিচয়ে অপকর্ম করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ