সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত ৩৪      ● সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ      ● ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত      ● শ্রমিকদের চিকিৎসায় নির্মাণ হবে ৬ বিশেষায়িত হাসপাতাল : প্রধানমন্ত্রী      ● হাতিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক      ● বেগমগঞ্জে জমি বিরোধে ছুরিকাঘাতে তরুণ নিহত, আহত বোনজামাই      ● হোমনায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু      ● নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক      ● নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু      ● মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক      ● বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম      ● গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব      
বনবিভাগের অভিযানে দুর্গম রেমাক্রি থেকে দুটি ধনেশ পাখি উদ্ধার
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৮:৫১ পিএম
একটি বাড়িতে পাহাড়ি সম্প্রদায়ের একব্যক্তি পাখি দুটি বিক্রির উদ্দেশ্যে রেখেছিলেন।

একটি বাড়িতে পাহাড়ি সম্প্রদায়ের একব্যক্তি পাখি দুটি বিক্রির উদ্দেশ্যে রেখেছিলেন।

বনবিভাগের অভিযানে বান্দরবানের থানচি উপজেলার দুর্গম রেমাক্রি থেকে দুটি ধনেশ পাখি উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে স্বাস্থ্য পরীক্ষা শেষে পাখিগুলো কক্সবাজারের চকরিয়া ডুলাহাজারা সাফারি পার্কে পাঠানো হয়েছে।

বন বিভাগ ও স্থানীয়রা জানায়, জেলার থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের দুর্গম পাহাড়ের অরণ্য থেকে কৌশলে ধরে আটকে রাখা বিলুপ্তপ্রায় রাজ ধনেশ প্রজাতির দুটি পাখি উদ্ধার করেছে বনবিভাগ।

বন বিভাগ জানায়, একটি বাড়িতে পাহাড়ি সম্প্রদায়ের একব্যক্তি পাখি দুটি বিক্রির উদ্দেশ্যে রেখেছিলেন। এমন খবর পেয়ে বনবিভাগের লোকজন অভিযান চালায়। উদ্ধার করা রাজ ধনেশ পাখী দুটি আকারে ছোট। উদ্ধারের পর পাখিগুলো থানচি থেকে বান্দরবান বনবিভাগের কার্যালয়ের খাঁচা বানিয়ে নিয়ে আসা হয়। পরে স্বাস্থ্য পরীক্ষার পাখিগুলো বনবিভাগের তত্ত্বাবধানে কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান জানান, উদ্ধারকৃত দুটি রাজ ধনেশ পাখী ডুলাহাজারা সাফারি পার্কে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, বন ও বন্যপ্রাণী রক্ষায় এই ধরনের কার্যক্রম নিয়মিত চলবে। বান্দরবানে খুব দ্রুত সীমান্ত সড়ক নির্মিত হচ্ছে। বন ও বন্যপ্রাণী রক্ষায় নতুন আরো চারটি অফিস স্থাপনের কাজ শুরু করা হবে। নতুন চারটি অফিস স্থাপনের ফলে সীমান্ত এলাকার বন ও বন্যপ্রাণী অনেকটাই নিরাপদ থাকবে বল জানান তিনি।


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   বনবিভাগ   অভিযান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close