বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
এশিয়া কাপে বাবরকে ফেরাতে পারে পাকিস্তান
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৩:২৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পাকিস্তান দলে বাবর আজমের ফেরার দাবি জোরদার হয়েছে এশিয়া কাপের আগে। তবে নির্বাচক কমিটির ভেতরের সূত্র বলছে, এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।

ফখর জামান চোটে পড়েছেন, তবে তার এশিয়া কাপে খেলা হবে না-এটা এখনো নিশ্চিত নয়। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে একটি পর্যালোচনা সভা হবে। সেখানে নির্বাচকরা পুরো পরিস্থিতি বিশ্লেষণ করবেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা বলেন, ‘‘টি–টোয়েন্টি দলে বাবরের জন্য দরজা বন্ধ নয়। যদি ফখর খেলতে না পারে, তাহলে বাবরের ফেরার বিষয়টি বিবেচনা করা হবে।’’

তবে তিনি আরো বলেন, ‘‘বোর্ড ভবিষ্যতের দিকে তাকিয়ে পরিকল্পনা করছে। তরুণদের সুযোগ দিচ্ছে। এখন বাবরকে ফেরালে বর্তমান অধিনায়ক সালমান আলি আগার ওপর অপ্রয়োজনীয় চাপ পড়বে।’’

ফখর ওয়েস্ট ইন্ডিজ সফরের তৃতীয় টি-টোয়েন্টির আগেই ইনজুরিতে পড়েন। এরপর দেশে ফেরেন। আসন্ন ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেছেন তিনি। ঠিক কতদিন মাঠের বাইরে থাকবেন, সেটাও নিশ্চিত নয়।

বাবর আজম সর্বশেষ টি–টোয়েন্টি খেলেছেন ২০২৪ সালের ডিসেম্বর মাসে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। শেষ ১০ ম্যাচে তিনি ২৩৬ রান করেছেন। গড় ২৬ হলেও কোনো হাফসেঞ্চুরি নেই। শেষ পাঁচ ইনিংসে তিনবার দুই অঙ্কেও পৌঁছাতে পারেননি।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্সের পর বাবর অধিনায়কের দায়িত্ব হারান। এরপর বোর্ড তরুণদের নিয়ে পরিকল্পনা শুরু করে।

তবে বাবর ভক্তরা তার অপেক্ষায়। তারা চাচ্ছে আবারো সবুজের গালিচায় ফিরুক তাদের প্রিয় নম্বর ৫৬। যদিও বোর্ড এখনও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়নি।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  এশিয়া কাপ   বাবর   পাকিস্তান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close