শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ফিলিস্তিনের ‘পেলে’কে খুন করল ইসরাইল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৩:৩৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইসরায়েলি দখলদার বাহিনী ফিলিস্তিনের পেলে হিসেবে পরিচিত জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় সুলেমান ওবেইদকে গাজায় গুলি করে হত্যা করেছে।

গতকাল বুধবার (৬ আগস্ট) এই ঘটনা ঘটে। গাজায় অবস্থানরত চিকিৎসা সূত্র মারফত স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ খবরটি নিশ্চিত করেছে।

ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ৪১ বছর বয়সী ওবেইদ মানবিক সহায়তার জন্য অপেক্ষা করছিলেন। ঠিক সেই সময়ই তাকে গুলি করা হয়।

গাজায় চলমান বর্বর হামলার অংশ হিসেবেই এই হত্যাকাণ্ড ঘটেছে। টানা ২২ মাস ধরে সাধারণ মানুষের ওপর ইসরায়েলের হামলা চলছে।

উল্লেখ্য, গণহত্যা শুরুর পর থেকে এখন পর্যন্ত ৬৬০ জনেরও বেশি ফিলিস্তিনি ক্রীড়াবিদ ও যুব সংগঠনের সদস্য প্রাণ হারিয়েছেন। ইতোমধ্যে গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৬১ হাজার ছাড়িয়েছে।

সুলেমান ওবেইদ ছিলেন ফিলিস্তিনের অন্যতম জনপ্রিয় ফুটবলার। তাকে ‘ফিলিস্তিনের পেলে’ নামে ডাকা হতো। পাঁচ সন্তানের বাবা ওবেইদ নিজের ফুটবল ক্যারিয়ার শুরু করেন গাজার ক্লাব শাবাব আল-শাতি (বিচ সার্ভিসেস ক্লাব) থেকে। পরে খেলেছেন পশ্চিম তীরের আল-আমারি ক্লাবে।

২০১০ সালে ওয়েস্ট এশিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপে ইয়েমেনের বিপক্ষে ফিলিস্তিনের জাতীয় দলের হয়ে প্রথম আন্তর্জাতিক গোল করেন তিনি। এরপর তিনি ২০১২ সালের এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাইপর্ব ও ২০১৪ সালের বিশ্বকাপ বাছাইপর্বেও অংশ নেন।

তবে সুলেমান ওবেইদই একমাত্র ক্রীড়াঙ্গনের হতাহত নন। শুধু গত মাসেই ইসরায়েলি বাহিনী ৩৯ জন ক্রীড়াবিদ, স্কাউট ও যুব সংগঠনের প্রতিনিধিকে হত্যা করেছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ফিলিস্তিন   পেলে   ইসরাইল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close