মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
চট্টগ্রামে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ১১:১৩ AM

রাত থেকে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে বন্দরনগরী চট্টগ্রামের নিচু এলাকাগুলোতে।

বৃহস্পতিবার (৭ জুলাই) সরেজমিন দেখা গেছে, জলাবদ্ধতার কারণে নগরীর আগ্রাবাদ, কাতালগঞ্জ, ওয়াসা, জিইসিসহ বেশ কিছু এলাকায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে অফিসগামী, কর্মজীবী মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের।

নগরবাসীরা অভিযোগ করে জানান, নালা-ড্রেনে আবর্জনা জমে পানি চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। গণপরিবহন সংকটের সুযোগে রিকশা ও সিএনজিতে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সাধারণ মানুষ।

আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৬ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। অতিবৃষ্টির কারণে পাহাড় ধসের শঙ্কা থাকায় পাহাড়ে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

এদিকে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্পের কাজ চলমান রয়েছে, যার মোট ব্যয় ১৪ হাজার ৩৯ কোটি টাকা। কতৃপক্ষের দাবি, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হলে নগরীতে জলাবদ্ধতা তৈরি হবে না।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  চট্রগ্রাম   বন্যা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close