প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ১১:২৬ AM আপডেট: ০৭.০৮.২০২৫ ১১:৩০ এএম

সংগৃহীত ছবি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে আয়োজিত হচ্ছে জমকালো সংগীত উৎসব “Airtel presents Chittagong University Music Society—নবজাগরণ ২.০”।
‘এয়ারটেল’-এর সার্বিক সহযোগিতায় চিটাগং ইউনিভার্সিটি মিউজিক সোসাইটি (CUMS) আয়োজন করছে এ উৎসব।
আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল ৩টা থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই সংগীতানুষ্ঠান।
বিশ্ববিদ্যালয়ের ৬০তম ব্যাচের শিক্ষার্থীদের বরণ করে নিতে আয়োজিত এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন দেশের জনপ্রিয় দুটি ব্যান্ডদল—‘Bay of Bengal’ ও ‘ARK’। পাশাপাশি মঞ্চে পরিবেশিত হবে চবির শিক্ষার্থীদের নিজেদের তৈরি সংগীত পরিবেশনা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, সহযোগী অধ্যাপক খ. আলী আর রাজী এবং সহযোগী অধ্যাপক শারমিন মাস্টারি।
সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অনুষ্ঠানে ধূমপানসহ সকল ধরনের অসামাজিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে আয়োজক কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত বছর ৫৯তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠান দিয়েই “নবজাগরণ” উৎসবের সূচনা হয়।
আয়োজক সংগঠন CUMS জানায়, শুরু থেকেই তাদের লক্ষ্য ছিল এ উৎসবকে ধারাবাহিকভাবে আয়োজন করা। সেই পরিকল্পনার অংশ হিসেবেই এবারের আয়োজন আরও বড় পরিসরে অনুষ্ঠিত হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/ এমএএম