শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
পুতিনের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ১১:০৭ AM

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে খুব শিগগিরই সাক্ষাৎ করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টের বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স নিশ্চিত করে এ তথ্য।

মার্কিন প্রেসিডেন্ট জানান, মস্কো সফররত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি স্টিভ উইটকফের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে পুতিনের। এ বিষয়ে অগ্রগতি সম্পর্কে ইউরোপীয় মিত্রদের অবগত করেছেন বলেও জানান তিনি।

বুধবার ওভাল অফিসে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধে কাজ কবরে যুক্তরাষ্ট্র।’ তবে কবে কোথায় এবং ঠিক কবে পুতিনের সাথে সাক্ষাৎ হতে পারে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এর আগে, পুতিন ও উইটকফের বৈঠক সম্পর্কে একটি অস্পষ্ট বিবৃতি দেয় ক্রেমলিন। সেখানেও বলা হয় ওয়াশিংটনের সাথে আলোচনা চালিয়ে যেতে রাজি মস্কো। রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতিতে ট্রাম্পের বেঁধে দেয়া ডেডলাইনের ঠিক আগে মধ্যস্থতার এমন উদ্যোগ নিলো যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ রাশিয়ার রাজধানী মস্কোয় দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন।

গত জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করতে নতুন উদ্যোগ নিয়েছেন ট্রাম্প। এ জন্য উইটকফ এরই মধ্যে একাধিকবার মস্কোয় পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। কিন্তু আলোচনায় তেমন অগ্রগতি হয়নি। এ নিয়ে ট্রাম্প সম্প্রতি প্রকাশ্যে কয়েকবার হতাশা প্রকাশ করেছেন। যেসব দেশ রাশিয়া থেকে জ্বালানি কিনছে, তাদের ওপরও নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ট্রাম্প   পুতিন   যুক্তরাষ্ট্র   রাশিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close