বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইসরায়েলের হামলায় আরো ৪১ জন ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৯:১০ AM

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় বুধবার ভোর থেকে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। এর মধ্যে খাদ্য সহায়তার জন্য অপেক্ষা করার সময় ১৮ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

আল জাজিরার খবরে বলা হয়েছে, নিহতদের বেশিরভাগই ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন। চলমান ইসরায়েল-হামাস যুদ্ধের কারণে গাজা এখন চরম মানবিক সংকটে পড়েছে। খাদ্য, পানি ও ওষুধের মতো মৌলিক চাহিদা মেটাতে না পেরে হাজার হাজার মানুষ প্রতিদিন ত্রাণের জন্য জীবন বাজি রেখে অপেক্ষা করছে।

এদিকে বুধবার গাজার সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে, গাজার কেন্দ্রীয় অংশে ত্রাণ বিতরণের সময় একটি ট্রাক উল্টে পড়ে কমপক্ষে ২০ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। 

সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘গত রাত মধ্যরাতের দিকে ত্রাণবাহী একটি ট্রাক উল্টে গেলে ২০ জন প্রাণ হারান এবং ডজনখানেক মানুষ আহত হন। তখন শত শত মানুষ ত্রাণের আশায় অপেক্ষা করছিলেন।’

হামাসের মিডিয়া অফিস এক বিবৃতিতে জানায়, ‘ইসরায়েল এমন রাস্তায় ট্রাকচালকদের চলতে বাধ্য করছে, যেখানে সপ্তাহজুড়ে ক্ষুধার্ত মানুষ প্রয়োজনীয় দ্রব্যের আশায় ভিড় জমিয়ে রেখেছে। এতে হতাশ ও মরিয়া জনতা প্রায়ই ট্রাকগুলোর ওপর ঝাঁপিয়ে পড়ছে, যার ফলেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে।’

মানবাধিকার সংস্থাগুলো যুদ্ধবিরতি ও অবরোধ প্রত্যাহারের আহ্বান জানালেও এখন পর্যন্ত পরিস্থিতির উন্নতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

সূত্র: আল জাজিরা

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ইরান   ইসরায়েল   বোমা হামলা   ফিলিস্তিন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close