মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
একটি ইনজেকশনের সংকটে দুর্বিষহ লাখো পরিবারের জীবন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ১০:২৬ পিএম

সিজোফ্রেনিয়া রোগীদের জন্য অতি প্রয়োজনীয় ‘ফ্লুয়েনএক্সোল ডিপোট ৪০’ ইনজেকশন দেশের বাজারে অনুপস্থিত। এতে করে বিপাকে পড়েছে হাজার হাজার পরিবার। আমদানি বন্ধ হয়ে যাওয়াই এই সংকটের মূল কারণ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

১১ বছর ধরে সিজোফ্রেনিয়ায় ভোগা প্রীতমের জীবন চলত মাসে দুটি ইনজেকশনের ওপর নির্ভর করে। এই ইনজেকশন ব্যবহারেই ছিল তার মানসিক স্থিতি। কিন্তু কয়েক মাস ধরে ওষুধটি না পাওয়ায় আবারও অবনতি হয়েছে তার অবস্থার—ফলে ভর্তি হতে হয়েছে পুনর্বাসন কেন্দ্রে।

প্রীতমের ভাই ইমতিয়াজ সাকিব বলেন, “রোগী যেমন কষ্ট পায়, তেমনি রোগীর দেখাশোনাকারী পরিবারকেও সেই মানসিক চাপ নিতে হয়। ইনজেকশনটি না পাওয়া গেলে পুরো পরিবার বিপর্যস্ত হয়ে পড়ে।”

রাজধানীর বিভিন্ন ফার্মেসি ঘুরেও ইনজেকশনটির হদিস পাওয়া যাচ্ছে না। চিকিৎসক ও রোগীদের ভাষ্যমতে, সারাদেশে অনেক সিজোফ্রেনিয়া রোগী একই সমস্যার মুখোমুখি।

পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে প্রায় ১৬ লাখ মানুষ সিজোফ্রেনিয়ায় ভুগছে। গুরুতর মানসিক রোগীদের জন্য এই ইনজেকশন অত্যন্ত কার্যকর। ডেনমার্কের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান লুন্ডবেক-এর তৈরি ইনজেকশনটি দীর্ঘদিন ধরে আমদানি করছিল লাইলাক প্রাইভেট লিমিটেড। কিন্তু লুন্ডবেকের সঙ্গে চুক্তি বাতিল হওয়ায় আমদানি বন্ধ হয়ে গেছে।

লাইলাকের ব্যবস্থাপক ফারুক আহমেদ জানান, “শুধু দুটি পণ্য দিয়ে লুন্ডবেকের রফতানি খরচ ওঠে না। বাংলাদেশে দামও বাড়ানো যায় না। ফলে কোম্পানিটি আর আগ্রহ দেখাচ্ছে না। সরকার যদি শুল্ক মওকুফ করে, তাহলে পুনরায় আমদানি করা যেতে পারে।”

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের রেজিস্ট্রার ডা. তৈয়বুর রহমান বলেন, “ওষুধটি অত্যন্ত কার্যকর। তাই দ্রুত আমদানির ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”

মাইন্ড কিওর হাসপাতালের এমডি ডা. সাইফুল হক জানান, “রেজিস্টেন্স রোগীদের জন্য এই ইনজেকশন বিকল্পহীন। এটা না থাকায় চিকিৎসা সংকট তৈরি হয়েছে।”

ওষুধ প্রশাসন অধিদফতরের পরিচালক ডা. মো. আকতার হোসেন জানিয়েছেন, “রোগী চাইলে আমাদের কাছে আবেদন করে এই ওষুধ আনার সুযোগ রয়েছে। কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের প্রয়োজনীয়তার ভিত্তিতে পদক্ষেপ নেওয়া যাবে।”

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মাহবুবুর রহমান বলেন, “দেশেই যদি এই ইনজেকশনটি তৈরি করা যায়, তাহলে বিশাল সংখ্যক রোগী উপকৃত হবে। বর্তমানে এর কোনো বিকল্প নেই, এবং এটা খুবই জরুরি একটি ওষুধ।”

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  সিজোফ্রেনিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close