বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চাঁদে পারমাণবিক চুল্লি নির্মাণের পরিকল্পনায় নাসা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ১০:১৭ পিএম

চাঁদে স্থায়ী মানববসতি গড়ে তুলতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পারমাণবিক চুল্লি নির্মাণের পরিকল্পনা করছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। মার্কিন সংবাদমাধ্যমগুলো বরাতে এই তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ২০৩০ সালের মধ্যেই চাঁদের মাটিতে একটি ছোট আকারের (১০০ কিলোওয়াট) পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালুর লক্ষ্যে কাজ শুরু করেছে নাসা। এ প্রকল্পের লক্ষ্য চন্দ্রপৃষ্ঠে একটি স্থায়ী ঘাঁটি গড়ে তোলা, যেখানে ভবিষ্যতে মানুষের বসবাস সম্ভব হবে।

নাসার ভারপ্রাপ্ত প্রধান শন ডাফি বলেছেন, “চাঁদে ভবিষ্যৎ অর্থনীতি, মঙ্গলগ্রহে উচ্চক্ষমতা সম্পন্ন জ্বালানি সরবরাহ এবং মহাকাশে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা জোরদারে এ প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “এই প্রযুক্তিকে সফলভাবে এগিয়ে নিতে নাসার দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।” ইতোমধ্যে বিভিন্ন কোম্পানির কাছে দরপত্র আহ্বানও করা হয়েছে।

তবে বিষয়টি ঘিরে প্রশ্নও উঠছে। কারণ, নাসার বাজেট সীমিত হয়ে পড়েছে এবং বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করছেন, ভূরাজনৈতিক প্রতিযোগিতার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। চীন ও রাশিয়াও ২০৩৫ সালের মধ্যে চাঁদে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র গড়ার পরিকল্পনা করেছে। ফলে মহাকাশে আধিপত্য প্রতিষ্ঠার এক নতুন প্রতিযোগিতা শুরু হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো জানায়, চীন ও রাশিয়া শিগগিরই চাঁদের নির্দিষ্ট অঞ্চল নিজেদের বলে ঘোষণা দিতে পারে। নাসার এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “এটা আসলে দ্বিতীয় মহাকাশ দৌড়ে জয়ী হওয়ার লড়াই।”

নাসাকে ৬০ দিনের মধ্যে প্রকল্প নেতৃত্ব নির্বাচন ও শিল্পখাতে আলোচনা শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। আর ২০৩০ সালের মধ্যেই চুল্লিটি চালু করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই সময়েই চীনের প্রথম নভোচারী চাঁদে পাঠানোর পরিকল্পনা রয়েছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  পারমাণবিক চুল্লি   নাসা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close