বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শাহবাগীরা বিগত সময়ে ফ্যাসিবাদের বৈধতা দিয়েছে: সাদিক কায়েম
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৭:০৫ পিএম

বিগত সময়ে শাহবাগ কায়েম করে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনকে শাহবাগীরা বৈধতা দিয়েছে বলে মন্তব্য করেছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম। 

বুধবার (৬ আগষ্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে চলমান শিবিরের তিন দিনব্যাপী প্রদর্শনীর ২য় দিনে "জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী ছাত্র রাজনীতি ও ডাকসু নির্বাচন" নিয়ে এমন মন্তব্য করেন তিনি। 

এর আগে, প্রদর্শনীতে জামায়াত নেতাদের ছবিকে কেন্দ্র করে গতকাল সৃষ্ট উত্তেজনার মধ্যেও কর্মসূচি চালু রাখে সংগঠনটি। বিতর্কিত ছবি সরিয়ে তদস্থলে যুদ্ধাপরাধ ইস্যুতে বেগম জিয়ার উক্তি ও সেসময়কার স্কাইপ কেলেঙ্কারীর ছবি স্থাপন করে তারা।

সাদিক কায়েম বলেন, যারা আমাদেরকে শত্রু মন করে তারা আগের ধারার ছাত্ররাজনীতি ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছে যেটা পুরো ছাত্রসমাজকে অনেক বেশি হতাশ করছে। বিগত সময়ে বাংলাদেশে যে ফ্যসিবাদী শাসনব্যবস্থা ছিল, হাসিনাকে যারা হাসিনা বানিয়েছে, তারাই এখন বিরোধিতা করছে। যারা ২০১৩ সালে শাহবাগ কায়েম করে বাংলাদেশে সর্বপ্রথম মব কালচারের সূচনা করেছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, আয়নাঘর এবং শাপলার গণহত্যার বৈধতা উৎপাদন করেছে, তারাই এখন আবার মব তৈরী করছে।

তিনি বলেন, তারা ভারতের আধিপত্যবাদকে বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া এবং  বাংলাদেশের মানুষের মাটি ও মানুষের সংস্কৃতিকে বিনাশ করে এখানে ব্রাহ্মণবাদী সংস্কৃতিকে এস্টাবলিশ করার চেষ্টা করে যাচ্ছে। জুলাইয়ের শহিদদের ইমাম আবু সাইদ এই কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে প্রতিনিয়ত কথা বলে গেছেন।  

এই শিবিরনেতা বলেন, ২০১৩ সালেই স্বৈরাচারী হাসিনার পতন ঘটতো। কিন্তু এই শাহবাগীরা নানা বয়ান উৎপাদন করে তাকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে। যার ফলে ২৪ এ এসে ২০০০ শহিদের রক্তের বিনিময়ে তাকে ক্ষমতা থেকে নামতে হয়েছে। এজন্য, হাসিনার পাশাপাশি এই ২০০০ শহিদের মৃত্যুর দায় শাহবাগীদেরও নিতে হবে।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  শাহবাগী   বিগত   সময়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close