বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শিশুর রাগ নিয়ন্ত্রণে কার্যকর ৫টি কৌশল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৭:০৮ পিএম

রাগ শিশুদের একটি স্বাভাবিক আবেগ, যা তাদের মানসিক বিকাশের গুরুত্বপূর্ণ অংশ। তবে অনেক সময় এই রাগ নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ে, যা বাবা-মা ও শিশুর জন্য চাপের কারণ হয়ে দাঁড়ায়। শিশুর রাগের কারণ বুঝে তা কীভাবে দক্ষতার সঙ্গে সামলানো যায়, দেখে নেওয়া যাক ৫টি কার্যকর কৌশল:

১. রাগকে গুরুত্ব না দেওয়া

শিশু যদি ইচ্ছাকৃতভাবে চিৎকার-চেঁচামেচি করে, তবে তাতে গুরুত্ব না দেওয়াই ভালো। গুরুত্ব না পেলে সে বুঝে যাবে এতে কাজ হচ্ছে না, এবং ধীরে ধীরে নিজেই শান্ত হয়ে যাবে।


২. প্ররোচনামূলক জায়গা এড়িয়ে চলা

আপনি জানেন কোন জিনিস বা পরিবেশে গিয়ে আপনার সন্তান আবদার শুরু করে বা জেদ করে বসে। তাই আগে থেকেই সচেতন থাকুন—চকোলেট বা খেলনার দোকান, পার্ক ইত্যাদি এমন জায়গা এড়িয়ে চলুন যেখানে গিয়ে তার রাগ বা জেদ বাড়ার সম্ভাবনা থাকে।


৩. কান্না থামাতে জোর করবেন না

রাগের সময় জোর করে কান্না থামাতে চাইবেন না। এতে শিশুর প্রতিক্রিয়া আরও তীব্র হতে পারে। বরং তাকে কিছু সময় একা থাকতে দিন। একটু পরেই সে নিজে থেকে শান্ত হয়ে যাবে।


৪. শর্ত দিয়ে আবদার পূরণ করা

যেকোনো আবদার পূরণের আগে কয়েকটি সহজ লক্ষ্য বা শর্ত নির্ধারণ করুন। যেমন—ঘরের কাজ শেষ করা, পড়া শেষ করা, ভালো আচরণ করা ইত্যাদি। শর্ত পূরণ হলেই সে কাঙ্ক্ষিত জিনিসটি পাবে। এতে শিশুর মধ্যে নিয়ন্ত্রণ ও ধৈর্য গড়ে উঠবে।


৫. মিশুক হতে উৎসাহ দিন

শিশুকে খেলাধুলা, ছবি আঁকা বা অন্য সৃজনশীল কাজে ব্যস্ত রাখুন। অন্য শিশুদের সঙ্গে মেশার সুযোগ দিন। এতে তার মানসিক বিকাশ যেমন হবে, তেমনি রাগ কমিয়ে সামাজিকভাবে আরও পরিপক্ব হয়ে উঠবে।


রাগ নিয়ন্ত্রণ শেখানো সহজ নয়, কিন্তু সঠিক পদ্ধতিতে ধীরে ধীরে শিশুর আচরণে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। শুরু হোক পরিবারের থেকেই।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:   রাগ নিয়ন্ত্রণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close