শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সেনাবাহিনীকে ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৬:৩৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন।

আজ বুধবার (৬ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিজয় শোভাযাত্রার আগে দেওয়া বক্তব্যে তিনি এ ধন্যবাদ জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের সহযোগিতায় আমরা বিজয় অর্জন করতে পেরেছি।”

তিনি বলেন, ‘‘নির্বাচনের তারিখ ঘোষণা হবে খুব শিগগিরই। নতুন জুলাই ঘোষণাপত্র হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিভঙ্গি ৩১ দফা। সেই ৩১ দফার বাস্তবায়িত হতে চলেছে সংস্কারের মধ্য দিয়ে। আসুন আজকে আমরা সেই শপথ গ্রহণ করি যে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে স্বপ্ন ছিল সমৃদ্ধ বাংলাদেশ।”

তিনি আরো বলেন, ‘‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের মধ্য দিয়ে যে গণতন্ত্রকে আমরা রক্ষা করেছিলাম। আজকে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই গণতন্ত্রকে উদ্ধার করব। আমরা সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করব। সাম্য, মানবিক মূল্যবোধ ও মর্যাদার একটি রাষ্ট্র আমরা তৈরি করব। বিশ্বের দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়াব।”

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘আসুন আজকে আমাদের সবার পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানাই। তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়ে মুক্তির পথ দেখিয়েছেন।”

এছাড়া জনগণকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘‘আমি ধন্যবাদ জানাব দেশের সমস্ত মানুষকে, রাজনৈতিক দলগুলোকে, ছাত্রদেরকে এবং এটি না বললেই নয় আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকেও আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাব। তাদের সহযোগিতায় আমরা বিজয় অর্জন করতে পেরেছি।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  সেনাবাহিনী   ধন্যবাদ   মির্জা ফখরুল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close