মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
বৃষ্টি উপেক্ষা করে হবিগঞ্জে বিএনপির বিশাল র‌্যালি
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৬:২৭ পিএম

হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শেখ হাসিনার পলায়নের বর্ষপূর্তি পালন করা হয়েছে। এ উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে র‌্যালি বের করা হয়। 

বুধবার (৬ আগস্ট) দুপুর ২টায় কেন্দ্রীয় ঈদগাহ থেকে র‌্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হলেও তা উপেক্ষা করে হাজার হাজার মানুষের সমাগম ঘটে র‌্যালিতে। র‌্যালিটি জনস্রুতে পরিণত হয়।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গউছের নেতৃত্বে র‌্যালিতে অংশ নেন সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম, বিএনপি নেতা অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম, হাজী এনামুল হক, মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট মো. এনামুল হক সেলিম প্রমূখ।

এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গউছ। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, নির্বাচন ঘনিয়ে আসছে। আমরা জনগণের দল। জনগণের সমর্থন নিয়ে ইনশাআল্লাহ্ বিএনপি সরকার গঠন করবে। অতএব সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। কোন ষড়যন্ত্র যেন আমাদেরকে আলাদা না  করতে পারে সে জন্য সকলকে সতর্ক থাকতে হবে।


স্বদেশ প্রতিদিন/কেআইকে 


আরও সংবাদ   বিষয়:  বৃষ্টি   উপেক্ষা   হবিগঞ্জ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close