বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মীরসরাইয়ে অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান
মীরসরাই প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৫:৫৭ পিএম
অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার

অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার

চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌর বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে মীরসরাই উপজেলা প্রশাসন।

আজ বুধবার (৬ আগষ্ট) দুপুর ১২টা থেকে ৫টা পর্যন্ত ৫ ঘন্টা ব্যাপী এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার। এসময় সহযোগিতা করেন জোরারগঞ্জ থানা পুলিশ। 

অভিযানে পৌর বাজারে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে উঠা অবৈধ ৯টি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯৭ হাজার টাকা জরিমানা করা হয়। পৌর বাজারের রামগড় রোড, রেললাইনের পশ্চিম পাশ, মহাসড়কের দুই পাশ, ট্রাফিক পুলিশ বক্সের আশপাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয় উপজেলা প্রশাসন ও বারইয়ারহাট পৌরসভা কর্তৃপক্ষ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, “দীর্ঘদিন ধরে ফুটপাত ও সড়ক দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ রয়েছে। আমরা তাদের নিজ দায়িত্বে মালামাল ও স্থাপনা সরিয়ে নেয়ার জন্য মাইকিং করি। তারা এটার কোন কর্ণপাত করেনি। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  মীরসরাই   অবৈধ   স্থাপনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close