বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জুলাই বিপ্লব স্মরণে নীলফামারীতে আইডিয়া প্রদর্শনী ও আলোচনা সভা
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৫:৫৭ পিএম
জুলাই বিপ্লব স্মরণে নীলফামারীতে আইডিয়া প্রদর্শনী ও আলোচনা সভা

জুলাই বিপ্লব স্মরণে নীলফামারীতে আইডিয়া প্রদর্শনী ও আলোচনা সভা

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উপলক্ষে ‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্যে নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে আইডিয়া বাস্তবায়ন প্রদর্শনী, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা। 

গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় জেলা শিল্পকলা অডিটোরিয়ামে জেলা পরিষদের আয়োজনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল, ‘ওরিয়র্স অফ জুলাই’র সদস্য সচিব মোস্তফা মোহাম্মদ শ্রেষ্ঠ এবং ছাত্র প্রতিনিধি সৈয়দ মেহেদী হাসান আশিক ও আলিফ সিদ্দিকি প্রান্ত।

অনুষ্ঠানে ব্যক্তি ও দলগতভাবে মোট ১৭টি আইডিয়া উপস্থাপন করা হয়, যেখানে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ, ক্লাব, সংগঠন, স্কাউট ও নাট্যদল। প্রদর্শিত আইডিয়াগুলোর মধ্যে থেকে তিনটি শ্রেষ্ঠ আইডিয়া হিসেবে নির্বাচিত হয়। পরবর্তীতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন স্থানীয় শিল্পীরা।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় জানান, আয়োজনের অংশ হিসেবে ‘আমার চোখে জুলাই বিপ্লব’ থিমে গ্রামীণ বাংলার হারিয়ে যাওয়া খেলাধুলাও পুনরুজ্জীবিত করে প্রদর্শিত হয়।

স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  নীলফামারী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close