বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হেনস্তার শিকার সারা খান, করলেন অভিযোগ
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৩:৩৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জনপ্রিয় বলিউড অভিনেত্রী সারা খান সম্প্রতি মুখ খুললেন এক মর্মান্তিক অভিজ্ঞতা নিয়ে। দিল্লির এক অনুষ্ঠানে তিনি আমন্ত্রিত হয়ে গিয়ে পড়েন চরম অপমান ও নিরাপত্তাহীনতার মুখে।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিও বার্তায় চোখে জল আর কণ্ঠে ক্ষোভ নিয়ে তিনি জানালেন আয়োজকদের অসহযোগিতা, মানসিক নির্যাতন এবং পর্যাপ্ত নিরাপত্তা না থাকার অভিযোগ। তার কথায়, “ওই রাত যেন এক আতঙ্কের নাম। অভিনেত্রীর এমন বিস্ফোরক অভিযোগে এরই মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে বিনোদন জগতে।”

উল্লেখ্য, ‘স্বপ্না বাবুল কা বিদাই’ সিরিয়ালে সাধনার চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন সারা খান। এর পর থেকে তিনি একাধিক সিরিয়াল ও রিয়েলিটি শোতে অংশ নিয়েছেন।

এছাড়াও ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ভিডিওটিতে তিনি বলেন, “প্রায় ১৮ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি। এটি আমার জীবনের সবচেয়ে বাজে অভিজ্ঞতা।’

সারা আরো বলেন, ‘‘গত ২ আগস্ট দিল্লির একটি অনুষ্ঠানে অংশ নিতে যাই, যে শহরকে আমি সবসময় ভালোবেসেছি। তবে এবারের অভিজ্ঞতা ছিল ভিন্ন। ইভেন্টের আয়োজকরা আমাকে কোনো ন্যূনতম সুবিধা বা নিরাপত্তা দেননি। তারা আমাকে না জানিয়ে হোটেল পরিবর্তন করে এমন একটি অজানা জায়গায় বসিয়ে রেখেছিলেন, যেখানে আমি কোনো সহায়তা পাইনি।’’

অভিনেত্রী আরো জানান, যখন তিনি অনুষ্ঠানটি করতে অস্বীকার করেন, তখন তার টিমকে হুমকি দেওয়া হয়। বাধ্য হয়ে নিজেকে এবং তার টিমকে রক্ষা করতে তিনি দ্রুত ফ্লাইট বুক করে ফিরে আসেন।

এই ঘটনার জন্য যে ভক্তরা তার অনুষ্ঠানের জন্য অপেক্ষা করছিলেন। তাদের কাছে দুঃখ প্রকাশ করে সারা বলেন, ‘‘আমি সত্যিই দুঃখিত, যারা আমার জন্য অপেক্ষা করছিলেন।’’


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  হেনস্তা   শিকার   সারা খান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close