প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৩:৩২ পিএম

সংগৃহীত ছবি
লালমনিরহাটের তিস্তা নদীবেষ্টিত এলাকার বন্যা কবলিত জনগণের সহায়তায় ত্রাণ বিতরণ করেছে জেলা বিএনপি।
আজ বুধবার (৬ আগস্ট) সকাল ১১টায় সদর উপজেলার রাজপুর ইউনিয়নের মাড়াইরহাট বাজার এলাকায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহেদুল ইসলাম সাজু পাটোয়ারী, রাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান লিটন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ স্থানীয়রা।
অধ্যক্ষ দুলু বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণ সাময়িক সহায়তা হলেও, তিস্তা পাড়ের মানুষ এখন দীর্ঘস্থায়ী সমাধান চায়। তারা চান অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন।”
তিনি আরও জানান, বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় গেলে তিস্তাবাসীর জীবনমান উন্নয়নে মহাপরিকল্পনাসহ নানামুখী উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা হবে। এতে দারিদ্র্য হ্রাস পাবে এবং মানুষের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত হবে।
চীন সফরের অভিজ্ঞতার কথা উল্লেখ করে দুলু বলেন, “চীনে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ে আলোচনা হয়েছে। শিগগিরই কাজ শুরুর প্রত্যাশা করছি।”