সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      ● সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক      ● ২০২৭ সালে আর্জেন্টিনার মাটিতে আবারও খেলতে যাচ্ছেন মেসি      
হাসিনার পতনের বর্ষপূর্তিতে ধামরাইয়ে বিএনপির বিজয় র‌্যালি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ১২:৫৬ AM

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাসিনার পতনের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‌্যালি করেছে ধামরাই উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে ধামরাই পৌর শহরে এই বিজয় র‌্যালির আয়োজন করা হয়।

ধামরাই উপজেলা বিএনপি ও উপজেলা ছাত্রদলের যৌথ আয়োজনে ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে পৌর এলাকার ক্রিমোড়ে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে প্রধান অতিথির বক্তব্যে রাখেন ধামরাই উপজেলা বিএনপির সভাপতি মো. তমিজ উদ্দিন। তিনি বলেন, গত বছর জুলাই আন্দোলনে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী সরকার পতন হয়েছে। সেই আন্দোলনে আমরা ছাত্রদের পাশে সবসময় ছিলাম। এই অভ্যুত্থান প্রমাণ করে যেকোন স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে পারলে তার পতন নিশ্চিত। 

এসম আরও বক্তব্য দেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম। ধামরাই উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক রেজুয়ান আহমেদ রবিন, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এইচ এম লুৎফর রহমান, ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আলী ইমাম, সূতিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. ওয়াসিম আকরাম প্রমূখ।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  হাসিনা   ধামরাই   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close