প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৮:৩৩ AM আপডেট: ০৬.০৮.২০২৫ ১১:৪৬ এএম

প্রতীকী ছবি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গিয়ে ৭ জন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে বুধবার (৬ আগস্ট) ভোর ৫টা ৪০ মিনিটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে চৌমুহনী ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার অভিযান শুরু করে। সকাল ৬টা ৫ মিনিটে তারা উদ্ধার কার্যক্রম শুরু করে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন ভূঁইয়া বলেন, চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। কয়েকজন বের হতে পারলেও সাতজন ভেতরে আটকা পড়ে মারা যান।