বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নিরাপত্তাহীনতায় লিগস কাপের নারী রেফারি, প্রাণনাশের হুমকি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৯:৫৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফিফা স্বীকৃত মেক্সিকান নারী রেফারি কাতিয়া ইৎসেল গার্সিয়া লিগস কাপের বিতর্কিত এক ম্যাচ পরিচালনার পর প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ফিফা, কনকাকাফ, মেক্সিকো ফুটবল ফেডারেশন (এফএমএফ) এবং ক্লাব মোন্তেরে।

গত সপ্তাহে লিগস কাপের ম্যাচে মোন্তেরে ও এফসি সিনসিনাটির মুখোমুখি হয়। ম্যাচটি ৩-২ গোলে জিতে নেয় এমএলএসের দল সিনসিনাটি। খেলার একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে গার্সিয়ার নেওয়া অফসাইড সিদ্ধান্ত, যা পরবর্তীতে ভিএআরের মাধ্যমে একটি গোলকে বৈধ ঘোষণা করে, সেটিই রীতিমতো বিতর্কের জন্ম দেয়। এরপরই সামাজিক মাধ্যমে গার্সিয়ার বিরুদ্ধে শুরু হয় হুমকি ও অপমানসূচক বার্তার বর্ষণ।

৩২ বছর বয়সী এই রেফারি নিজেই ইনস্টাগ্রামে প্রকাশ করেন কিছু ভয়াবহ বার্তা, যেখানে তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এক বার্তায় লেখা ছিল, ‘তুমি মারা যাবে... আমরা মেক্সিকোয় সবকিছুর নিয়ন্ত্রণে, বেশি লুকিয়ে থেকো না...’ অন্য একটিতে হুমকি ছিল, ‘তোমার পুরো পরিবারকে হত্যা করব।’

এই ঘটনায় গার্সিয়া জবাবে বলেন, ‘‘মেক্সিকো এমন এক দেশ যেখানে প্রতিদিন ১০ জন নারী খুন হন। সেখানে সহিংসতাকে আর স্বাভাবিকভাবে নেওয়া যায় না। আমি সবধরনের সহিংসতার বিরুদ্ধে।’’

ঘটনার জেরে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এক বিবৃতিতে বলেন, ‘‘ফুটবল ও সমাজে কোনও ধরনের সহিংসতা, বৈষম্য বা অপব্যবহারের স্থান নেই। রেফারিদের প্রতি সম্মান দেখানো জরুরি। কাতিয়াকে আমরা পূর্ণ সমর্থন জানাচ্ছি।’’

এফএমএফ এবং লিগস কাপ আয়োজকরাও গার্সিয়ার পাশে থাকার ঘোষণা দিয়েছে। তারা জানিয়েছেন, কাতিয়াকে আইনি সহায়তা ও প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া হবে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  নিরাপত্তাহীনতা   লিগস কাপ   নারী রেফারি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close