বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
খোলামেলা পোশাক পরে কটাক্ষের শিকার, উত্তর দিলেন অভিনেত্রী
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৯:৫৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে শিবপ্রসাদ-নন্দিনী জুটির ‘রক্তবীজ ২’ সিনেমার টিজার। এই টিজারে পশ্চিমবঙ্গের অভিনেত্রী মিমি চক্রবর্তীর নীল বিকিনির লুক নিয়ে বিস্তর চর্চা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ প্রশংসা করেছিলেন, কেউ আবার বিকিনি পরা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। শুধু মিমি নন, খোলামেলা পোশাক পরা নিয়ে অনেক সময়ই নেতিবাচক মন্তব্যের শিকার হতে হয় নায়িকাদের।

সেই তালিকায় মিশমি দাস থেকে তন্বী লাহা রায়-অনেকেরই নাম রয়েছে। সম্প্রতি লাল বিকিনিতে নিজের একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী তন্বী লাহা রায়। সেই ছবি দেখেও একজন লিখেছেন, ‘কেন এমন পোশাক পরেন?’


জন্মদিন উপলক্ষে বিদেশে ছুটি কাটাতে গিয়েছেন অভিনেত্রী। সেখান থেকে নানা রকমের ছবি পোস্ট করছেন সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায়। কিন্তু অভিনেত্রীর খোলামেলা পোশাকের ছবি নিয়েও হয়েছে অনেক আলোচনা। অনেক সময়ই দর্শকের মন্তব্য এড়িয়ে যান অভিনেত্রীরা। কিন্তু তন্বী চুপ থাকলেন না। উগরে দিলেন জমে থাকা বিরক্তি।

এদিকে নিজের পোশাক নিয়ে সমালোচনার মুখে তন্বী লিখলেন, ‘আমি এখন যে দেশে আছি, সেখানে বিকিনি পরা খুব স্বাভাবিক ব্যাপার। মোটা, রোগা–নির্বিশেষে তারা এই পোশাক পরেন। কিন্তু খুবই দুর্ভাগ্যজনক বিষয়, আমরা যেখানে বাস করি, সেখানে প্রতিনিয়ত বিকিনি, মনোকিনি পরা নিয়ে হেনস্তা হতে হয়। কিন্তু আমাদের আত্মবিশ্বাসী হতে হবে। এই ভাবনা থেকেই এই পোশাকে নিজেকে সাজিয়েছি আমি।’
নেতিবাচক মন্তব্যে কান না দিয়ে নিজের মতো করে বাঁচার পাঠই দিলেন তন্বী।

তবে, এ মুহূর্তে তাকে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে দেখছেন দর্শক। বেশ কিছু ধারাবাহিকে আদ্যোপান্ত নেতিবাচক চরিত্রে দেখা গেছে তাকে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  খোলামেলা   পোশাক   অভিনেত্রী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close